বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

৯১ টাকার স্যালাইন ২০০ টাকা, দুই ফার্মেসীকে জরিমানা

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও বেশি দামে স্যালাইন বিক্রি করায় দুই ফার্মেসীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এলাকার ল²ীপুর বাজারে অভিযান পরিচালনা করেন রাজশাহী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাসুম আলী।
এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও ৯১ টাকার স্যালাইন ২০০ টাকায় বিক্রি করায় আলিফ লাম মিম ও আরোগ্য নিকেতন ফার্মেসীকে ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। তখন বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির পক্ষ থেকে মূল্য তালিকা নিশ্চিতের আশ্বাস দেওয়া হলে এ দিনের অভিযান স্থগিত করে ভোক্তা অধিকার। মাসুম আলী বলেন, আজকে রাজশাহীর ওসুধের বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বেশি দাম রাখা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দুই দোকানিকে জরিমানা করা হয়। বাজারে কোনো অসাধু ব্যবসায়ী যেন বেশি মূল্যে স্যালাইন বিক্রি না করে তাদের বিরুদ্ধে তদারকিমূলক এ অভিযান অব্যাহত থাকবে। রাজশাহী জেলার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সহ-সভাপতি রফিকুল ইসলাম শামীম বলেন, এটা অবশ্যই অন্যায় হয়েছে। ৯১ টাকার জিনিস কেউ ২০০ টাকার বিক্রি করতে পারে না। আমরা এগুলো নিয়ে সবাইকে সতর্ক করবো। এরপরও যদি কেউ এমন কিছু করে তবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com