বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

আওয়ামীলীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করলেন হেলেনা জাহাঙ্গীর

Reading Time: < 1 minute

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইলঃ
কুমিল্লা-৫ (ব্রাক্ষণপাড়া-বুড়িচং) আসনের উপ-নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর প্রভাবশালী সদস্য ও কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক উপ কমিটির সদস্য হেলেনা জাহাঙ্গীর সিআইপি।
শুক্রবার(৪ জুন) সকালে ধানমন্ডিতে আওয়ামীলীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। তিনটি আসনে উপনির্বাচনে তারিখ ঘোষণা করা হয়েছে। আসন তিনটি হচ্ছে- সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫।
ঘোষিত তফসিল অনুযায়ী আসনগুলোতে আগামী ১৪ জুলাই ভোট অনুষ্ঠিত হবে। গত বুধবার রাজধানীর নির্বাচন ভবনে এই তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।এসব আসনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ১৫ জুন। মনোনয়নপত্র বাছাই হবে ১৭ জুন। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৩ জুন এবং ১৪ জুলাই নির্বাচন হবে। প্রতিক্রিয়ায় হেলেনা জাহাঙ্গীর বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমার আইডল। তিনি যদি আমাকে মনোনয়ন দেন তাহলে আমি নির্বাচন করবো ইনশাল্লাহ। বর্তমানে আমি মানুষের সেবামূলক কাজ করে আসছি এবং ভবিষতেও করবো।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com