বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

গ্রাম কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপ সংঘর্ষ : নিহত ১

Reading Time: < 1 minute

শাহানারা পারভীন পাবনা :

পাবনার সাঁথিয়া উপজেলার গৌরিগ্রাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আলহাজ শেখ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (০১ এপ্রিল) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত পাঁচজনকে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত আলহাজ শেখ উপজেলার ঘুঘুদহ পূর্বপাড়া গ্রামের মানিক শেখের ছেলে এবং ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শরবেশ শেখের নাতি।

স্থানীয় সূত্রে জানা গেছে, গৌরিগ্রাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে বেশ কিছুদিন ধরে স্থানীয় আওয়ামী লীগ নেতা শরবেশ শেখ ও মোসলেম মাস্টার গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। গত সোমবার (২৯ মার্চ) ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে শরবেশ শেখ সভাপতি নির্বাচিত হন। এতে ক্ষুব্ধ হন মোসলেম মাস্টার ও তার সমর্থকরা।

বৃহস্পতিবার সকালে নবনির্বাচিত সভাপতি শরবেশ শেখ গ্রুপের লোকজন ঘুঘুদহ পূর্বপাড়া মাঠে কাজ করতে গেলে তাদের সঙ্গে কথা কাটাকাটি হয় মোসলেম মাস্টার গ্রুপের লোকজনের। একপর্যায়ে দুই পক্ষের লোকজন লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আলহাজ শেখ ফালাবিদ্ধ হন। এছাড়াও বেশ কয়েকজন আহত হন। তাদের উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলহাজ শেখকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত পাঁচজনকে সেখানে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম পাবনার চেতনাকে জানান, আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ফালাবিদ্ধ হয়ে একজন মারা যান। ঘটনার পরপরই পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, এ ঘটনায় মোসলেম মাস্টারসহ কয়েকজনকে আটক করা হয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com