রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

News Headline :
কুষ্টিয়া লালন শাহের মাজারে এসে হামলা শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী পাবনার সাঁথিয়ায় শিবির সমর্থক ও ছাত্রদল নেতাকর্মী দ্বন্দে তিনজন আহত, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন IPU-এর ১৫৩তম অ্যাসেম্বলিতে যোগ দিতে তানজানিয়ার পথে বাংলাদেশি সংসদীয় প্রতিনিধি দল ডোমারে উপজেলা আনসার ও ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন পাবনায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজশাহীতে পুলিশ সদস্যদের ৬৯ মেধাবী সন্তানকে বৃত্তি প্রদান রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ৭০ পিস টাপেন্টাডল ট্যাবলেট’সহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি কুষ্টিয়া তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীজুড়ে মাদক কারবারি সহ গ্রেপ্তার ২৫

IPU-এর ১৫৩তম অ্যাসেম্বলিতে যোগ দিতে তানজানিয়ার পথে বাংলাদেশি সংসদীয় প্রতিনিধি দল

বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, এমপি; শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, ঢাকা :

আন্তঃসংসদীয় ইউনিয়ন (IPU)-এর ১৫৩তম অ্যাসেম্বলিতে যোগ দিতে তানজানিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে রয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, এমপি; শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, এমপি; আজিজুল বারী হেলাল, এমপি; হুম্মাম কাদের চৌধুরী, এমপি; সুলতান মাহমুদ বাবু, এমপি এবং সরওয়ার জামাল নিজাম, এমপি। সফরে বাংলাদেশি সংসদীয় প্রতিনিধি দল IPU-এর অ্যাসেম্বলিতে অংশ নিয়ে বিভিন্ন দেশের সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন। পাশাপাশি গণতন্ত্র, শ্রম ও কর্মসংস্থান, সামাজিক ন্যায়বিচার এবং টেকসই উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে অভিজ্ঞতা ও মতামত বিনিময়ের সুযোগ তৈরি হবে। এ সফরের মাধ্যমে বিভিন্ন দেশের সংসদ সদস্যদের সঙ্গে বাংলাদেশের সংসদীয় সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিত্ব তুলে ধরার লক্ষ্য রয়েছে। IPU-এর অ্যাসেম্বলিতে বিশ্বের বিভিন্ন দেশের সংসদীয় প্রতিনিধিরা অংশ নেবেন। সেখানে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com