রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

আগামী নির্বাচনে বেগম খালেদা জিয়াকে ধানের শীষ মার্কায় ভোট দিন…সাবেক এমপি লালু

আগামী নির্বাচনে বেগম খালেদা জিয়াকে ধানের শীষ মার্কায় ভোট দিন...সাবেক এমপি লালু আগামী নির্বাচনে বেগম খালেদা জিয়াকে ধানের শীষ মার্কায় ভোট দিন...সাবেক এমপি লালু

Reading Time: < 1 minute

রাকিব মাহমুদ ডাবলু, গাবতলী বগুড়া :

গাবতলী বগুড়া বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ আসনে (গাবতলী ও শাজাহানপুর এলাকা) বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। তিনি আরো বলেন, গ্রামীণ ঐতিহ্যবাহী খেলা হা-ডু-ডু। শরীর ও মন ভালো রাখতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নাই। ৪ই নভেম্বর-২৫ইং মঙ্গলবার বগুড়ার শাজাহানপুরের আমরুল ইউনিয়নের নগর আমরুল প্রভাতী সংঘ এর আয়োজনে হা-ডু-ডু টুর্নামেন্ট-২৫ এর উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন। অত্র সংগঠনের সভাপতি আমিনুর রহমান জোয়ারদার এর সভাপতিত্বে এবং আমরুল ইউপির সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান অটল এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন, সাবেক সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক, সদস্য এমরান হোসেন, বগুড়া শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিপলু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জিল্লুর রহমান, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, শহর যুবদলের ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক শামীম হোসেন, গাবতলী পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল লতিফ, বিএনপি নেতা বাদশা সরকার, সুজন মাহমুদ, রফিকুল ইসলাম, যুবদল নেতা মশিউর রহমান বাবু, মানিক মিয়া, রঞ্জু মিয়া, খোকন মিয়া, মিল্টন হোসাইন, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ, শাজাহানপুর উপজেলা শাখার সভাপতি মাসুদুজ্জামান মাসুদ, গাবতলী উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক মোহতাছিন বিল্লা মুন, যুবদল নেতা জাহিদুল ইসলাম গিট্টু, রাকিবুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজুল ইসলাম সবুজ, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ শপ্রমূখ। খেলায় বাংড়া স্পোর্টস ক্লাব বনাম ইয়ং স্টার ক্লাব অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com