মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

News Headline :
কুষ্টিয়া জেলা যুবদলের কমিটি ঘোষণায় অভিনন্দন মিছিল রাজশাহী পুলিশ কমিশনার পেলেন পিপিএম-সেবা পাবনা জেলা কারাগারে কয়েদির মৃত্যু রাজশাহীতে নারীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ২ পাবনায় জামায়াত কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যার অভিযোগ সাতক্ষীরা-৪ আসনের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের আলোচিত দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজশাহীর চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি দেশে হওয়ায় বিনিয়োগ বাড়ছে -ড. এনামুল হক চৌধুরী পাবনা এসআরবি অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী গ্রেফতার

পাবনা হিমাইতপুর সৎসঙ্গে নবনির্মিত বিভিন্ন স্থাপনা ও উন্নয়নকাজের উদ্বোধন

অনুষ্ঠানে সৎসঙ্গের সংশ্লিষ্ট কর্মকর্তা, ভক্ত-অনুরাগী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, পাবনা :
অনুকূল সায়রের ব্রিজ, ষষ্ঠ ঘাট, পাকা রাস্তা ও স্মৃতিমন্দির প্রাঙ্গণের ঢালাই কাজের উদ্বোধন করলেন শিমুল বিশ্বাস।
পুরুষোত্তম শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ, হিমাইতপুর-পাবনার উদ্যোগে বাস্তবায়িত বিভিন্ন নবনির্মিত স্থাপনা ও উন্নয়নকাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) এসব উন্নয়নকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। উদ্বোধন করা উন্নয়নকাজের মধ্যে রয়েছে—অনুকূল সায়রের পাড়ে নবনির্মিত ব্রিজ, অনুকূল সায়রে নবনির্মিত ষষ্ঠ ঘাট, সায়রের পাশ দিয়ে নির্মিত পাকা রাস্তা এবং পিতৃ-মাতৃ স্মৃতিমন্দির প্রাঙ্গণে নবনির্মিত ঢালাই। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অনুকূল সায়রের পাড়ে নির্মিত নতুন ব্রিজটির আয়তন ১ হাজার ৯১০ বর্গফুট। অনুকূল সায়রে নির্মিত ষষ্ঠ ঘাটের আয়তন ৪৭০ বর্গফুট। এ ছাড়া সায়রের পাশ দিয়ে নির্মিত পাকা রাস্তার আয়তন ১ হাজার ২০০ বর্গফুট এবং পিতৃ-মাতৃ স্মৃতিমন্দির প্রাঙ্গণে নবনির্মিত ঢালাইয়ের আয়তন ১ হাজার ৫৬০ বর্গফুট।
উদ্বোধন অনুষ্ঠানে শিমুল বিশ্বাস বলেন, বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন মানুষের চলাচল, ধর্মীয় কার্যক্রম ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে ভূমিকা রাখে। তিনি সৎসঙ্গের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
তিনি বলেন, একটি সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশ মানুষের মধ্যে ইতিবাচক চিন্তা ও পারস্পরিক সম্প্রীতি বাড়াতে সহায়তা করে। তাই ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন শুধু অবকাঠামোগত পরিবর্তন নয়, বরং মানুষের মিলন ও সামাজিক বন্ধন দৃঢ় করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে সৎসঙ্গের সংশ্লিষ্ট কর্মকর্তা, ভক্ত-অনুরাগী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
নবনির্মিত স্থাপনাগুলো উদ্বোধনের মধ্য দিয়ে হিমাইতপুর সৎসঙ্গের অবকাঠামোগত উন্নয়নে নতুন মাত্রা যুক্ত হলো বলে সংশ্লিষ্টরা জানান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com