admin
- ১৯ সেপ্টেম্বর, ২০২৬ / ৬ Time View

তিনি বলেন, ‘শুধু মশক নিধন করলেই হবে না, ডেঙ্গুর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। প্রশাসন, পৌরসভা এবং সাধারণ মানুষ একসঙ্গে কাজ করলে এডিস মশার বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব।’
Reading Time: 2 minutes
নিজস্ব সংবাদদাতা, পাবনা :
মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে পাবনার ১৫ নম্বর ওয়ার্ডে সচেতনতামূলক কর্মসূচি, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়, জনসম্পৃক্ততা ও নাগরিক সচেতনতার মাধ্যমে সম্মিলিতভাবে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে বলে মন্তব্য করেছেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অভিযান-২০২৬-এ অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসন, পাবনার আয়োজনে এবং পাবনা পৌরসভার সহযোগিতায় শহরের ১৫ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালিত হয়।
শিমুল বিশ্বাস বলেন, ডেঙ্গু একটি প্রতিরোধযোগ্য রোগ। এডিস মশার বংশবিস্তার রোধ করতে হলে বাড়িঘর, ছাদ, ড্রেন, নালা ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে। কোথাও যাতে দীর্ঘ সময় পানি জমে না থাকে, সেদিকে প্রত্যেক নাগরিককে নজর দিতে হবে।
তিনি বলেন, ‘শুধু মশক নিধন করলেই হবে না, ডেঙ্গুর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। প্রশাসন, পৌরসভা এবং সাধারণ মানুষ একসঙ্গে কাজ করলে এডিস মশার বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব।’
তিনি আরও বলেন, নিজের বাড়ির পাশাপাশি আশপাশের পরিবেশ পরিষ্কার রাখাও প্রত্যেক নাগরিকের দায়িত্ব। পরিত্যক্ত পাত্র, টায়ার, ফুলের টব, ড্রাম কিংবা যেকোনো স্থানে জমে থাকা স্বচ্ছ পানি এডিস মশার প্রজননের সুযোগ তৈরি করতে পারে। তাই নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর পাশাপাশি কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে হবে।
শিমুল বিশ্বাস স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, পৌর কর্তৃপক্ষ, বিভিন্ন সামাজিক সংগঠন ও তরুণদের ডেঙ্গু প্রতিরোধে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি মশক নিধন কার্যক্রমকে আরও কার্যকর ও নিয়মিত করতে হবে।
অভিযানে বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা, জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা অপসারণ এবং সম্ভাব্য এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা হয়। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের ডেঙ্গু প্রতিরোধে সচেতন করা হয়।
কর্মসূচিতে জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, পাবনা পৌরসভার প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
শিমুল বিশ্বাস বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি জনগণের সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিজের ঘর, নিজের এলাকা এবং নিজের শহর পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের সবার।’
এ সময় তিনি ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান এবং জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
Post Views: 9