রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

News Headline :
ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি দেশে হওয়ায় বিনিয়োগ বাড়ছে -ড. এনামুল হক চৌধুরী পাবনা এসআরবি অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী গ্রেফতার রাজশাহী শহরকে আরও সবুজ করার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে: শিমুল বিশ্বাস শাজাহানপুরে স্যালাইন মিশানো পানি মনে করে ভুলক্রমে কীটনাশক পান করে কৃষকের মৃত্যু পাবনা হিমাইতপুর সৎসঙ্গে নবনির্মিত বিভিন্ন স্থাপনা ও উন্নয়নকাজের উদ্বোধন পাবনায় নিখোঁজের ৭দিন পর কিশোরী কামরুন্নাহার কলির খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা পাবনা জেলা যুবদলের ডেঙ্গু প্রতিরোধে  ৭ দিনের কর্মসূচি ১২ নভেম্বর প্রথম ধাপে স্থানীয় সরকার নির্বাচন

ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি দেশে হওয়ায় বিনিয়োগ বাড়ছে -ড. এনামুল হক চৌধুরী

অতিথিরা ফিতা ও কেক কেটে আউটলেটটি উদ্বোধন করেন। এর আগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Reading Time: < 1 minute

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী বলেছেন, বিএনপি সরকার গঠনের পর ব্যবসা-বিনিয়োগের সুযোগ প্রসারিত হয়েছে। মানুষের মাঝে নতুন উদ্যম সৃষ্টি হয়েছে। ফলে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়তে শুরু করেছে।
তিনি শুক্রবার সন্ধ্যায় সিলেট নগরের বালুচর পয়েন্টে স্বাদ এন্ড কোং এর নতুন আউটলেট উদ্বোধনকালে এই কথা বলেন। ড. এনামুল হক আরও বলেন, স্বাদ নতুন আউটলেট চালুর মাধ্যমে প্রমাণ করেছে ব্যবসা-বাণিজ্যের সুযোগ সৃষ্টি হয়েছে। যা অতীতে অনেকটাই সংকোচিত ছিল। বিনিয়োগের পরিবেশ যত সম্প্রসারিত হবে দেশের অর্থনীতি তত সচল হবে। বিএনপি সরকার ব্যবসায়ীদের সুবিধা নিশ্চিত করতে ইতোমধ্যে নানা উদ্যোগ গ্রহণ করেছে।
তিনি যুবকদের কেবল চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান এবং এই ক্ষেত্রে সরকারের আন্তরিকতার কথা জানান।
এই সময় অতিথির হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন, বিএনপির সিলেট জেলা কমিটির সিনিয়র সহসভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর জামায়াতের নায়েবে আমির ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের মেয়রপ্রার্থী ড. নুরুল ইসলাম বাবুল, বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি, সিলেট চেম্বারের সাবেক পরিচালক ও আলিম ইন্ডাস্ট্রির চেয়ারম্যান আলিমুল এহসান চৌধুরী, বিসিকি শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক ও স্বাদ এন্ড কোং এর ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল আলম, সিলেটি নাট্য অভিনেতা ও সিসিক নির্বাচনে মেয়র প্রার্থী বেলাল আহমেদ মুরাদসহ স্থানীয় গণমান্য ব্যক্তিগণ।
অতিথিরা ফিতা ও কেক কেটে আউটলেটটি উদ্বোধন করেন। এর আগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com