রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

News Headline :
ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি দেশে হওয়ায় বিনিয়োগ বাড়ছে -ড. এনামুল হক চৌধুরী পাবনা এসআরবি অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী গ্রেফতার রাজশাহী শহরকে আরও সবুজ করার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে: শিমুল বিশ্বাস শাজাহানপুরে স্যালাইন মিশানো পানি মনে করে ভুলক্রমে কীটনাশক পান করে কৃষকের মৃত্যু পাবনা হিমাইতপুর সৎসঙ্গে নবনির্মিত বিভিন্ন স্থাপনা ও উন্নয়নকাজের উদ্বোধন পাবনায় নিখোঁজের ৭দিন পর কিশোরী কামরুন্নাহার কলির খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা পাবনা জেলা যুবদলের ডেঙ্গু প্রতিরোধে  ৭ দিনের কর্মসূচি ১২ নভেম্বর প্রথম ধাপে স্থানীয় সরকার নির্বাচন

রাজশাহী শহরকে আরও সবুজ করার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী

রাজশাহী শহরকে আরও সবুজ করার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

পরিবেশের ভারসাম্য রক্ষায় রাজশাহী শহরকে আরও সবুজ করার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি। তিনি বলেছেন, দীর্ঘ দুই-তিন যুগের ধারাবাহিক প্রচেষ্টায় রাজশাহী সবুজ নগর হিসেবে যে পরিচিতি অর্জন করেছে, তা ধরে রাখতে সর্বস্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কার্যালয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশন (রেডা)-এর সহযোগিতায় আরএমপি, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) ও রাজশাহীর সাংবাদিকদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভূমিমন্ত্রী বলেন, তাঁর মেয়র থাকাকালে ১৭ বছরে রাজশাহী মহানগরী জাতীয় পর্যায়ে বিভিন্ন সময়ে ১৪ বার প্রথম স্থান অর্জন করেছে। এর ধারাবাহিকতায় রাজশাহী ‘গ্রিন সিটি, ক্লিন সিটি ও হেলদি সিটি’ হিসেবে পরিচিতি পেয়েছে। তিনি বলেন, পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ প্রত্যেকের দায়িত্ব। নগরীর সবুজায়নে আবাসন খাত, আরএমপি ও আরডিএর ভূমিকার প্রশংসা করেন তিনি। রেডার সভাপতি তৌফিকুর রহমান লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবীর, আরডিএ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইটসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে ভূমিমন্ত্রী বৃক্ষের চারা বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com