শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পল্লী বিদ্যুৎ সমিতির এক সদস্যকে আটকে রাখার অভিযোগ গুরুতর অসুস্থ সাংবাদিক সাইদুরকে দেখতে গেলেন আরইউজে সভাপতি আব্দুল আউয়াল বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান বছরে ৮ মাস ভোগান্তিতে কুমারখালীর ২ ইউনিয়নের ১ লাখ বাসিন্দা ব্রিটিশ আমলের টানেলের নিচে জলাবদ্ধতা  পাবনার সাঁথিয়ায় বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা ও অগ্নিসংযোগ  ১১টি পেট্রোল বোমা উদ্ধার চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন

কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে ৬ জনকে অর্থদণ্ড

Reading Time: < 1 minute

আবুল হাশেম,রাজশাহীঃ
রাজশাহীর বাঘায় শনিবার (২৪জুলাই ) সকাল ১১ টার দিকে বাঘা বাজার সহ বিভিন্ন মোড়ে মাস্ক না থাকা , মটরবাইকে ৩জন আরোহণ ,হেলমেট না থাকা ও বিনাপ্রয়োজনে বাহিরে ঘোরাঘুরি করায় অভিযান চালিয়ে ৬ টি মামলায় মোট ২ হাজার ৯ শত টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান ।
এছাড়াও উপজেলার বিভিন্ন মোড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর অবস্থান দেখা গেছে। লকডাউন ফলপ্রসূ করার উদ্দেশ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাস্ক বিহীন বিনা প্রয়োজনে ঘর থেকে বের হতে নিষেধ করছেন এবং সবাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কে-কোন গন্তব্যে যাচ্ছে উত্তর ফলপ্রসূ না হলে তাদেরকে বাড়ীর উদ্দেশ্যে ফিরিয়ে দেওয়া হচ্ছে। অতীব জরুরী পন্য যেমন ,ঔষধের দোকান, কাঁচাপন্য, মুদি দোকান ব্যাতীত সকল দোকান বন্ধ থাকতে দেখা গেছে । বিশেষ লকডাউনে সাধারণ মানুষের আনাগোনাও ছিলো কম ।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান বলেন,চলমান লকডাউন বাস্তবায়নের অংশ হিসেবে আজ বাঘা উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং স্বাস্থ্যবিধি না মানায় দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ও ২৬৯ ধারা আনুসারে ৬ জনকে ২ হাজার ৯শত টাকা জরিমানা করা হয়৷ জনস্বার্থে এধরণের অভিযান চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com