বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক
ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা Reading Time: < 1 minute
নিজস্ব সংবাদদাতা, পাবনা :
বাংলাদেশ সড়ক পরিবহন ও শ্রমিক ফেডারেশন এর অর্šÍভুক্ত পাবনা জেলা ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা করেছে পাবনা জেলা কমিটি। সংগঠনের সভাপতি মো: আব্দুল বারিক ও সাংগঠনিক সম্পাদক মো: সুলতান মাহমুদ এক স্বাক্ষরিত পত্রে ১৬ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষনা করেন। কমিটির সভাপতি হলেন, মো: রেজাউল করিম খন্দকার, সহ সভাপতি মোঃ শামীম রেজা, সাধারণ সম্পাদক মো: আবু নাঈম, সহ সম্পাদক মো: আব্দুর রশিদ, সাংগাঠনিক সম্পাদক মো: রানা আহমেদ, কোষাধ্যক্ষ মো: আবুল বাশার, লাইন সম্পাদক মোঃ সুজন। কমিটির কার্যকরি সদস্যরা হলেন, যথাক্রমে মোঃ নুরুল ইসলাম মন্ডল, মোঃ আকবর আলী, মোঃ জিসান আহমেদ, নাফিজ ইকবাল, মোঃ জীম আহমেদ, মোঃ কাওছার আলী প্রাং, মোঃ সোহাগ বাবু, মোঃ রমজান আলি প্রাং ও মোঃ আজমত আলী প্রাং। পাবনা জেলা কমিটির সভাপতি আশা প্রকাশ করে বলেন, এই কমিটি ভাঙ্গুড়া শ্রমিকদের কল্যানে কাজ করবে।