বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

News Headline :
বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে

সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত

সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, পাবনা :

সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে।গতকাল সিরাজগঞ্জের শাহজাদপুরের জগতলা যমুনা নদীতে অনুষ্ঠিত ‘ডাঃ এম এ মতিন স্মৃতি পানসি নৌকা প্রতিযোগিতা ২০২৬ চলাকালে এই হামলার ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে। প্রতিযোগিতা চলাকালে পরাজয় নিশ্চিত দেখে পাবনার ‘চরগোবিন্দপুর একতা এক্সপ্রেস’ নৌকার মাঝি-মাল্লাদের ওপর হামলা চালিয়েছে সিরাজগঞ্জের ‘আল-মদিনা এক্সপ্রেস’ নৌকার সদস্যরা। প্রতিযোগিতায় মুখোমুখি হয় পাবনার চরগোবিন্দপুর একতা এক্সপ্রেস ও সিরাজগঞ্জের চিনাইকুড়িয়ার আল-মদিনা এক্সপ্রেস। বাইচ চলাকালে আল-মদিনা এক্সপ্রেসের মাঝি-মাল্লারা প্রতিপক্ষ একতা এক্সপ্রেস নৌকাটিকে নিয়ম না মেনে চাপ দিয়ে গতিপথে বাধা সৃষ্টি করে। একপর্যায়ে তারা প্রতিপক্ষের মাঝিদের ওপর চড়াও হয় এবং বৈঠা দিয়ে বেধড়ক পেটাতে শুরু করে। এ হামলায় চরগোবিন্দপুর একতা এক্সপ্রেসের ২৫ জন মাঝি-মাল্লা গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে ২৫ জনকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্স এবং ৩ জনকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে গুরুতর রশিদ সর্দার নামে ১ জনকে ঢাকা মেডেকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছেন ঘটনার পর প্রতিযোগীতা স্থগিত করা হয়েছে। আহতরা জানান, হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com