মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত

পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, সাঁথিয়া পাবনা:
পাবনার সাঁথিয়ায় নন্দনপুর কে.টি.এস. আয়শা খাতুন হাই স্কুলের গেটের সামনে সড়ক দুর্ঘটনায় ১জন সিএনজি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন। নিহত সিএনজি চালক মাধপুর এলাকার ইকরাম আলীর ছেলে আব্দুল্লাহ্ (৪৫)। সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৯ টায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাঁথিয়ার নন্দনপুর-খানমামুদপুর ইছামতী নদীর উপর ব্রিজ নির্মাণ চলমান থাকায় ব্রিজের কাজের মালামাল আনলোড করার জন্য একটি ১০ চাকার লড়ি রাস্তার পাশে পার্কিং করা ছিলো। এমন অবস্থায় সড়কে যাতায়াতের জায়গা সংকোচিত হওয়ায় মাধপুর থেকে সাঁথিয়া গামী একটি সবুজ সিএনজির সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পেছন থেকে আসা হলুদ রঙের একটি পিকআপ ভ্যান সিএনজিকে ধাক্কা দিলে সিএনজি চালক সহ ৫/৬ জন আহত হন। সিএনজি চালককে সাঁথিয়া হসপিটালে নেয়ার পর রুগীর অবস্থা গুরুতর দেখে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে উন্নত চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। সিএনজি চালক আব্দুল্লাহকে পাবনা জেনারেল হাসপাতাল নেয়ার পথেই মৃত্যুবরণ করেন। আহতদের বিভিন্ন জায়গায় চিকিৎসা দেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com