রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

News Headline :
সাতক্ষীরা-৪ আসনের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের আলোচিত দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজশাহীর চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি দেশে হওয়ায় বিনিয়োগ বাড়ছে -ড. এনামুল হক চৌধুরী পাবনা এসআরবি অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী গ্রেফতার রাজশাহী শহরকে আরও সবুজ করার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে: শিমুল বিশ্বাস শাজাহানপুরে স্যালাইন মিশানো পানি মনে করে ভুলক্রমে কীটনাশক পান করে কৃষকের মৃত্যু পাবনা হিমাইতপুর সৎসঙ্গে নবনির্মিত বিভিন্ন স্থাপনা ও উন্নয়নকাজের উদ্বোধন পাবনায় নিখোঁজের ৭দিন পর কিশোরী কামরুন্নাহার কলির খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার

কুড়িগ্রামে ব্যাটারী চালিত সংগ্রাম পরিষদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

নয়ন দাস,কুড়িগ্রাম:

ঢাকায় টাস্কফোর্সের সভায় বিভিন্ন ব্যাটারী চালিত পরিবহন বন্ধ করার প্রতিবাদে কুড়িগ্রামে ‘রিক্সা, ব্যাটারী চালিত রিক্সা, ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ’ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। রবিবার সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম কলেজ মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঘোষপাড়াস্থ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়।

এখানে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদের সভাপতি আবদার হোসেন বুলু, সদস্য সচিব এডভোকেট মোসলেহ উদ্দিন, হারুন অর রশীদ, আলেপ উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, সারা দেশে ৫০ লাখ বেকার যুবক তাদের পরিবারের জীবন জীবিকার জন্য ব্যাটারী চালিত পরিবহন চালিয়ে পণ্য ও যাত্রী পরিবহন করছে। টাস্কফোর্স তাদের রুটি রুজি বন্ধ করে অযৌতিক ও গণবিরোধী সিদ্ধান্ত নিয়েছে। আমরা নকশা আধূনিকায়ন, নীতিমালা প্রণয়ন ও লাইসেন্স প্রদানসহ ৩দফা দাবীতে আন্দোলন করে আসছি। আমাদের দাবী মানা না হলে আমরা রাজপথ ছাড়বো না।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com