শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় জামায়াতের নির্বাচনি ইশতেহার ঘোষনা পাবনা পৌর বিএনপি’র ১০,১১,১২ ওয়ার্ডের নির্বাচনি সভা অনুষ্ঠিত পাবনায় নির্বাচনি ও সভা ও নাগরিক সুধি সমাবেশ অনুষ্ঠিত বিএনপি সংস্কারের বিশ্বাসি তাই আমি বিএনপিতে যোগ দিয়েছি- সাবেক মন্ত্রী আবু সাঈদ নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা ও লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল ইসলামের

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

Reading Time: < 1 minute

নয়ন দাস, কুড়িগ্রাম :
কুড়িগ্রামে অটোরিকশা ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্রসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩ জন। রবিবার (৫ সেপ্টেম্বর) সকালে কুড়িগ্রাম ধরলা ব্রীজের উত্তর প্রান্তে কুড়ারপাড় (কল্লাকাটা) নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার জানান, সকাল ১০টায় নাগেশ্বরী থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী অটোরিকশা কুড়িগ্রামের দিকে আসার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হাবিবুল্লাহ (২২) ও রাবেয়া খাতুন (৬২) নামে দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। পরে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নুর আলী (৫৫) নামে আরও এক যাত্রী। আহত ৩ জনের মধ্যে গুরুতর আহত নাগেশ্বরী উপজেলার বালাসীপাড়ার আইউব আলীর পুত্র নুর মোহাম্মদকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়াও সদর উপজেলার ভোগডাঙ্গা গ্রামের করিম উদ্দিনের পুত্র আহত অটো রিকশাচালক ইমান আলী ও একই উপজেলার বেলগাছা ইউনিয়নের খলিলগঞ্জ এলাকার শহিদুল ইসলামের পুত্র অটোযাত্রী হাবিবুর রহমান কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি আরও জানান, নিহত কলেজছাত্র হাবিবুল্লাহ নাগেশ্বরী উপজেলার কাচারী পয়রাডাঙ্গা গ্রামের মাসুদুর রহমান বাবলুর ছেলে। রাবেয়া খাতুন ফুলবাড়ী উপজেলার ভাঙামোড় ইউনিয়নের ভাঙামোড় গ্রামের মৃত মুক্তিযোদ্ধা এনামুল হকের স্ত্রী ও নুর আলী সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের কোমরপুর গ্রামের নজর উদ্দিনের পুত্র। ঘটনার সত্যতা নিশ্চিত করে কুড়িগ্রাম সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. পুলক কুমার সরকার জানান, ঘটনাস্থলে ২জন এবং জেনারেল হাসপাতালে আরও একজন মারা যায়। এছাড়াও একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com