বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
রেলওয়ে নিরাপত্তা কর্মীরা ব্যাগটি তল্লাশি করে একটি চিরকুট উদ্ধার করেন। স্থানীয়দের ভাষ্যমতে, চিরকুটটিতে আলিফ তার আত্মহত্যা করার কথা লিখে গেছেন। Reading Time: 2 minutes
নিজস্ব সংবাদদাতা, পাবনা :
পাবনা সদর উপজেলায় ট্রেনের নিচে ঝাপ দিয়ে আলিফ (১৬) নামে পাবনা কালেক্টরেট স্কুলের দশম শ্রেণির এক ছাত্র আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে।
নিহত আলিফ পাবনা পৌর এলাকার গোবিন্দা মহল্লার সাইদুর রহমান পিটারের ছেলে। ডেলিভারি হাসপাতাল সংলগ্ন তাদের বাড়ি বলে জানা গেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৯টার দিকে পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ক্ষুদ্র মাটিয়াবাড়ি এলাকার রেললাইনে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে থাকা নিহতের স্কুল ব্যাগ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়, যেখানে বড় করে ‘আত্মহত্যা’ শব্দটি লেখো রয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা
পাবনাগামী ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনটি রাত ৯টার দিকে ক্ষুদ্র মাটিয়াবাড়ি এলাকা অতিক্রম করছিল। এ সময় রেললাইনের মাঝে বসে পড়ে আলিফ। পরে ট্রেনটি তার উপর দিয়ে চলে গেলে সে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়।

ট্রেনের ধাক্কায় তার দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। মুখমণ্ডল বিকৃত হয়ে যাওয়ায় প্রথমে স্থানীয়রা তাকে শনাক্ত করতে পারেননি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিখোঁজের বিষয়টি প্রচার হলে রাত ১১টার দিকে নিহত আলিফের পরিচয় সনাক্ত করা হয়। ঘটনাস্থলের পাশেই নিহত তরুণের একটি স্কুল ব্যাগ ও নতুন জুতা পড়ে থাকতে দেখা গেছে। রেলওয়ে নিরাপত্তা কর্মীরা ব্যাগটি তল্লাশি করে একটি চিরকুট উদ্ধার করেন। স্থানীয়দের ভাষ্যমতে, চিরকুটটিতে আলিফ তার আত্মহত্যা করার কথা লিখে গেছেন।
এদিকে, দুর্ঘটনার পর ঢাকা থেকে ছেড়ে আসা পাবনাগামী ‘গোধূলী এক্সপ্রেস ’ ট্রেনটি ঘটনাস্থলের অদূরে প্রায় ২০ মিনিট দাঁড়িয়ে থাকে। পরবর্তীতে রেলওয়ের নিরাপত্তা কর্মীরা ব্যাগ ও চিরকুটটি জব্দ করলে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। এদিকে নিহতের মরদেহ রেলওয়ে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।