সোমবার, ২৭ Jul ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

কুড়িগ্রাম উলিপুরে কাউন চাষে নতুনকরে স্বপ্ন দেখছেন চরাঞ্চলের মানুষ

Reading Time: < 1 minute

নয়ন দাস,কুড়িগ্রাম :
উলিপুরে ব্রহ্মপুত্র নদ ও তিস্তা নদীর চরে আবারও বিলুপ্ত প্রায় কাউন চাষে ঝুঁকছেন চরবাসি। উপজেলার বিভিন্ন চরে চলতি মৌসুমে কাউনের ফলন ভালো হওয়ায় সফলতার নতুন স্বপ্ন দেখছেন কৃষকরা। একসময় মঙ্গাপীড়িত এ অঞ্চলের অভাবি মানুষজন ভাতের বিকল্প হিসেবে কাউনের চালের ভাত ও পান্তা খেয়ে জীবিকা নির্বাহ করতেন। বর্তমানে কাউনের চালের পিঠা, পায়েস ও মলাসহ বিভিন্ন খাদ্য সামগ্রী গ্রামের মানুষের পাশাপাশি শহরের মানুষের সখের খাবারে পরিণত হয়েছে। চলতি মৌসুমে উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে খরিফ-১ স্থানীয় উন্নত জাতের কাউন চাষ ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন চরাঞ্চলের মানুষ। উপজেলার ব্রহ্মপুত্র নদ বেষ্টিত বুড়াবুড়ি, সাহেবের আলগা, বেগমগঞ্জ, হাতিয়া ও তিস্তা নদীর অববাহিকায় থেতরাই, দলদলিয়া, গুনাইগাছ ও বজরা ইউনিয়নের প্রায় শতাধিক চর ও দ্বীপ চরে কাউন চাষে ঝুঁকে পড়েছেন কৃষকরা। সরেজমিনে কয়েকটি চরে গিয়ে দেখা যায়, চরগুলোতে যেন সবুজের সমারোহ। ধু-ধু বালু চর গুলো ঘিরে নতুন স্বপ্নে বিভোর চরবাসী। বিস্তৃর্ণ চর জুড়ে কাউনের ক্ষেত। এসময় বুড়াবুড়ি ইউনিয়নের বিন্দুর চরের কৃষক সাবেক ইউপি সদস্য বিন্দু বলেন, এ বছর আমি দেড় একর জমিতে কাউন চাষ করেছি। ফলনও ভাল হয়েছে। উৎপাদন ব্যয় কম হওয়ায় দিন দিন চরাঞ্চলের চাষিরা দিকে ঝুঁকে পড়ছেন। কৃষকরা এ বছর বাজারে কাউনের কাঙ্খিত দাম পেলে আগামী চরাঞ্চলে ব্যাপকভাবে কাউন চাষে উদ্বুদ্ধ হবে। এছাড়াও কাউন চাষী মিজানুর রহমান, বাবর আলী, আব্দুস সামাদ একাধিক কৃষকের সাথে কথা বলে এমন তথ্য জানা গেছে। উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, চলতি বছর এ উপজেলার ৮টি ইউনিয়নের চরাঞ্চলে কাউনের আবাদ ২ হাজার ১৩৭ বিঘা ছাড়িয়ে গেছে। তবে কৃষি বিভাগ বলছে,অল্প খরচে তাদের উৎপাদিত প্রতি মণ কাউন বাজারে ২২০০-২৪০০ টাকায় বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে অধিক মুনাফার আশায় চরাঞ্চলের এসব কাউন চাষীরা নতুন করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন। উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম বলেন, চরাঞ্চলে এসব অকৃষি জমিতে কম খরচে লাভজনক কাউন চাষে আগ্রহী হচ্ছেন চাষিরা। উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ নিয়মিত এসব কাউন চাষীদের মাঠ পর্যায়ে বিভিন্ন পরামর্শ দিয়ে আসছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com