শনিবার, ১৮ Jul ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

পিলখানা হত্যাকান্ড দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস করে দিয়েছে-রাকিন আহমেদ

পিলখানা হত্যাকান্ড দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস করে দিয়েছে-রাকিন আহমেদ

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল, রংপুর ব্যুরো:
পিলখানা হত্যাকান্ড দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিডিআর, সেনাবাহিনী সব ধ্বংস করে দিয়েছে, স্বাধীনতা কেড়ে নিয়েছে বলে মন্তব্য করেছেন বিডিআর হত্যাকান্ডে নিহত মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে এ্যাডভোকেট রাকিন আহমেদ।
বুধবার বিকালে পীরগঞ্জের জাফরপাড়ায় শহীদ আবু সাঈদের বাড়িতে কবর জিয়ারতে গিয়ে এসব কথা বলেন তিনি। এরপর আবু সাঈদের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাত করেন।
রাকিন বলেন, প্রতিবেশী রাষ্ট্র পিলখানা হত্যাকান্ডে অবশ্যই জড়িত। জুলাইয়ের বিপ্লবের মাধ্যমে আমরা স্বাধীনতার প্রতিষ্ঠিত একটা স্থান পেয়েছি সাহসী ছাত্র-ছাত্রী এবং আবু সাঈদ এর জন্য। তিনি দাবি করেন, ৫ আগস্ট জুলাইয়ের যে বিপ্লব এটি যেন ইতিহাসের পাতায় থাকে।
পিলখানা হত্যাকন্ডের বিষয়ে জানতে চাইলে বলেন, ওই সময় একটি ফোর্স ধ্বংস করে দিয়েছে এটি একটি ষড়যন্ত্র।। আমি আসলে সাঈদের কবর জিয়ারতের জন্য এসেছি পিলখানা না।আমি শেখ হাসিনা না যে বাবার কথা সবসময়ই টানবো মায়ের কথা টানবো এবং ১৫ আগস্টের কথা সবসময়ই টানবো।
২০০৯ সালে ঘটে যাওয়া বিডিআর বিদ্রোহের ঘটনায় দীর্ঘদিন জেল হাজত খাটা আর চাকরিচ্যুত সদস্যরা আবু সাঈদের কবর জেয়ারতে অংশ নেন।রংপুরের অন্তত ৫ শতাধিক বিডিআর সদস্য এ কর্মসূচীতে অংশ নেন। এছাড়াও আবু সাঈদের বাবা মকবুল হোসেন সহ পরিবারের সদস্যারাও উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com