সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে বোরহানউদ্দিনে যুব রেড ক্রিসেন্টের ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বুলবুল কলেজ শাখা ছাত্র দলের কর্মসূচি পাবনাকে সংযুক্ত করে ওয়াই টাইপ ব্রিজ হতে যাচ্ছে- শিমুল বিশ্বাস

ক্রেতা সেজে আসামি ধরলেন পানছড়ির ওসি

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি থানার ওসি আনচারুল করিম ক্রেতা সেজে সাজাপ্রাপ্ত আসামিকে আটক করেছেন। মঙ্গলবার(১৩সেপ্টেম্বর) সকাল ৫টায় রাঙ্গুনিয়া চৌমুহনী মাছ বাজার থেকে তাকে আটক করা হয়। আটক আসামি আজগর আলী(৩০) পানছড়ি মোল্লাপাড়া গ্রামের আবদুল আজিজের ছেলে। জানা যায়, আদালত আজগর আলীকে পানছড়ি থানার ২টি জিআর মামলায় একটিতে ১বছর ৬মাস ও আরেকটিতে ৬মাসের সশ্রম কারাদণ্ড দেয়। পরবর্তীতে সে গা ঢাকা দিয়ে চট্টগ্রাম জেলার রাঙ্গুনীয়া উপজেলার চৌমুহনী বাজারে মাছের ব্যবসা শুরু করে।
গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি থানার ওসি তার সাথে সংখ্যতা গড়ে তোলে এবং মাছ ক্রয় করার প্রস্তাব দেয়। অবশেষে খাগড়াছড়ি জেলার নবাগত পুলিশ সুপারের দিক নির্দেশনায় ছদ্মবেশী মাছ ক্রেতা ওসি আনচারুল করিম তাক আটক করেন।
এ সফল অভিযানে ওসিকে সার্বিক সহযোগিতা করেন, পানছড়ি থানার এসআই অনিক, এএস আই কামরুল ও এএসআই ফারুক।পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আনচারুল করিম  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক আসামিকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com