রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

News Headline :
রাজশাহীর গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন পাবনা জেলা নবঘোষিত তাঁতী দলের পরিচিত সভা অনুষ্ঠিত নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, পিকআপ উদ্ধার পাবনায় তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার কঠোর নিরাপত্তায় রূপপুরে এলো ইউরেনিয়ামের সপ্তম চালান শনিবারের পাবনা-ঢাকা ট্রেনের  টিকিট শেষ নিশ্চিত করলেন রেলওয়ের কর্মকর্তা প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট রাজশাহীতে রিজভীকে ফুলেল শুভেচ্ছা জানালেন সিটি প্রশাসক রিটন

সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ওয়েবসাইট https://bmsfbd.com উদ্বোধন এবং প্রাথমিক সদস্য ফরম ওপেন করা হয়। Application Link: https://forms.gle/un4qrTryyRm6ahqaA

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, ঢাকা :
সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামকে ঢেলে সাজানো হচ্ছে। ইতিমধ্যে ৪০টি জেলা শাখা মেয়াদোত্তীর্ণ ঘোষণা করে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। সাধারণ সদস্য নিশ্চিত করতে অনলাইন ফরম পূরণের উদ্যোগ সহ নামের তালিকা ওয়েবসাইটে প্রকাশে উদ্যোগসহ নিষ্ক্রিয় সদস্যদের সক্রিয় করতে কার্যকর পদক্ষেপ পদক্ষেপ নেওয়া হয়েছে।
সোমবার ১৭ আগস্ট সকাল ১০টায় শুরু হয়ে দিনব্যাপী পদ্মা পাড়ে একটি অভিজাত রেষ্টুরেন্টে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ আবু জাফর। তিনি সাংবাদিকদের দাবি, অধিকার এবং মর্যাদা রক্ষায় বিএমএসএফকে প্রাতিষ্ঠানিক ভাবে কাজ করতে সকলের অংশগ্রহণ এবং সহযোগিতা চেয়েছেন। সংগঠনের জন্য বিএমএসএফ নয় দাবি করে তিনি সাংবাদিকদের কল্যাণে বিএমএসএফকে দেখতে চান।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন মো: আবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, যুগ্ম সম্পাদক নুরুল হুদা বাবু, সহসম্পাদক শেখ রাজা, সহসম্পাদক আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক মিয়াজি, সহ-সাংগঠনিক সম্পাদক ফৌজি হাসান খান, সহ-সাংগঠনিক সম্পাদক জিকে রাসেল, সহ-সাংগঠনিক সম্পাদক শাহজাদী সুলতানা ও অর্থ সম্পাদক সোহেল পারভেজ প্রমূখ।
সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নসহ ১৪ দফা দাবি আন্দোলন বেগবান করতে শীঘ্রই ১০ বিভাগে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ওয়েবসাইট https://bmsfbd.com উদ্বোধন এবং প্রাথমিক সদস্য ফরম ওপেন করা হয়। Application Link:
সভায় নেতৃবৃন্দ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষা আন্দোলনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com