বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বুলবুল কলেজ শাখা ছাত্র দলের কর্মসূচি

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বুলবুল কলেজ শাখা ছাত্র দলের কর্মসূচি

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মোমিন, পাবনা :

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭২তম জন্মদিন উপলক্ষে পাবনা সরকারী শহীদ বুলবুল কলেজ শাখা ছাত্র দলের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়। দিবসটি ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলসহ বিভিন্ন আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা এবং দেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলনের কথা তুলে ধরেন। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একজন গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী নেতা। তাঁর নেতৃত্বে বিএনপি বিভিন্ন সময়ে দেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাঁর জন্মদিনে নেতাকর্মীরা দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন, বুলবুল কলেজ শাখা ছাত্র দলের আহবায়ক তানজিল আরেফিন, সিনিয়র যুগ্ন আহবায়ক সাব্বির হোসেন তুহিন, আরো উপস্তিত ছিলেন ছাত্র দল নেতা আব্দুর রাহিম রোহান,রিয়েল শেখ,সুরোভি,বাকিবিল্লাহ সহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক এবং শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন। শেষে মাওলানা জাহাঙ্গীর এর মাধ্যমে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও জান্নাতবাসী কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com