বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পল্লী বিদ্যুৎ সমিতির এক সদস্যকে আটকে রাখার অভিযোগ গুরুতর অসুস্থ সাংবাদিক সাইদুরকে দেখতে গেলেন আরইউজে সভাপতি আব্দুল আউয়াল বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান বছরে ৮ মাস ভোগান্তিতে কুমারখালীর ২ ইউনিয়নের ১ লাখ বাসিন্দা ব্রিটিশ আমলের টানেলের নিচে জলাবদ্ধতা  পাবনার সাঁথিয়ায় বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা ও অগ্নিসংযোগ  ১১টি পেট্রোল বোমা উদ্ধার চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন

খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া চাইলেন বিএনপি নেতা রবিউল আলম মিলু

খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া চাইলেন বিএনপি নেতা রবিউল আলম মিলু

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় রাজশাহীবাসী তথা সমগ্র দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রাজশাহী মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু।
এক বিবৃতিতে রবিউল আলম মিলু বলেন, দেশের গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তার দ্রুত আরোগ্য লাভ দেশের গণতন্ত্র ও সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য অত্যন্ত জরুরি। আমি রাজশাহীবাসী এবং দেশবাসীর কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা মহান আল্লাহর দরবারে আমাদের নেত্রীর পূর্ণ সুস্থতার জন্য কায়মনোবাক্যে দোয়া করবেন।
তিনি আরও বলেন, বেগম জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে আবারও দেশ ও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারেন, সেজন্য মহান রাব্বুল আলামিনের রহমত কামনা করছি। একইসাথে তিনি দলের সকল পর্যায়ের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের নিজ নিজ অবস্থান থেকে বিশেষ দোয়া ও মোনাজাত করার আহ্বান জানান।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানাবিধ জটিল শারীরিক সমস্যায় ভুগছেন এবং বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com