শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে বোরহানউদ্দিনে যুব রেড ক্রিসেন্টের ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বুলবুল কলেজ শাখা ছাত্র দলের কর্মসূচি পাবনাকে সংযুক্ত করে ওয়াই টাইপ ব্রিজ হতে যাচ্ছে- শিমুল বিশ্বাস

খুলনা ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে ৬ হাজার ৬’শ টাকা জরিমানা

Reading Time: < 1 minute

মোঃ শহিদুল ইসলাম, খুলনা :
খুলনার ডুমুরিয়ায় দোকান ও হোটেল খোলার অপরাধে বৃহস্পতিবার দুপুরে চুকনগর ও খর্ণিয়া বাজারে ভ্রাম্যমান আদালতে ১০ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। করোনা পরিস্থিতির অবনতি ঘটায় সরকার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেন। এবং সকল নাগরিককে ঘর থেকে বের না হওয়ার অনুরোধ করেন। আর জরুরী প্রয়োজনে বাড়ীর বাহিরে বের হলে মুখে মাস্ক পরা বাধ্যতামূলক ঘোষনা দেন। এর প্রেক্ষিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তথা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান ভ্রাম্যমান আদালত গঠন করে চুকনগর ও খর্ণিয়া বাজারে এক অভিযান পরিচালানা করেন।এ সময় সার্বিক ভাবে সহয়তা করেন ভূমি অফিসের নাজির মোঃ সাইফুল্লাহ,বাংলাদেশ সেনাবাহিন ও ডুমুরিয়া থানার পুলিশ সদস্য। সংক্রামক রোগ প্রতিরোধ, অত্যাবশ্যকীয় খাদ্য নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ১৮৬০ এর ২৬৯ ও ১৯৫৬ ধারায় ১০ ব্যবসায়ীকে ৬ হাজার ৬ শত টাকা জরিমানা করা হয়। এবং সাধারণ মানুষকে বাড়ি থেকে বের না হওয়ার অনুরোধ করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com