সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীর গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন পাবনা জেলা নবঘোষিত তাঁতী দলের পরিচিত সভা অনুষ্ঠিত নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, পিকআপ উদ্ধার পাবনায় তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার কঠোর নিরাপত্তায় রূপপুরে এলো ইউরেনিয়ামের সপ্তম চালান শনিবারের পাবনা-ঢাকা ট্রেনের  টিকিট শেষ নিশ্চিত করলেন রেলওয়ের কর্মকর্তা প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট রাজশাহীতে রিজভীকে ফুলেল শুভেচ্ছা জানালেন সিটি প্রশাসক রিটন

ঘাড়মোড়া রোগে আক্রান্ত কলেজপাড়ার সোনালী ধান ক্ষেত

Reading Time: < 1 minute

মনিরুল ইসলাম রাসেল,
ভোলা,প্রতিনিধি

ভোলা জেলার লালমোহন উপজেলায় অবস্থিত কলেজপাড়ার সোনালী ধানের ক্ষেত, ঘাড়মোড়া রোগে আক্রান্ত। ফলে পাকা ধান গুলো অচিরেই শুকিয়ে যাচ্ছে। কৃষকের হরণ হয়ে যাচ্ছে, সারা বছরের রুজি এবং বিনিয়োগ শারীরিক মানসিক শ্রম। এনিয়ে কৃষকরা কচিকাঁচা নিয়ে খুব বিপাকে পড়েছেন।

লকডাউনের মধ্যে ধান কাটার মৌসুম কিভাবে তারা ক্ষতি পুষিয়ে তুলবেন এই নিয়ে তারা খুব হতাশায় ভুগছেন।

ক্ষেতের ফসল ভাল হলেও পাকা মৌসুমের শেষ অংশে এসে ,পোকার উপদ্রবে ধানের উপরের , দিকটা খুব আক্রান্ত হয়ে ধানগুলো শুকিয়ে এবং ঝুলিয়ে যাচ্ছে।

হে নিয়ে কৃষকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে ।এখন সকল কৃষকের মাথায় হাত এর মত অবস্থা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে গিয়ে খবর নিলে পরে, তারা এই রোগের বিষয়ে ওষুধ আবিষ্কৃত হয়নি বলে দাবি করেন।

বারংবার কীটনাশক এবং অন্যান্য বালাই নাশক ঔষধ দিলে তার পরেও, এই আক্রান্ত অবস্থা থেকে প্রতিকার পাওয়া হয়নি বলে ,কৃষকরা খুব দুঃখের মধ্যে পড়েছেন।

কারণ তারা তাদের সর্বস্ব দিয়ে ধান গাছ গুলো তৈরি করা থেকে শুরু করে, তাদের রুজি রোজগারের টাকায এখানে বিনিয়োগ করেছেন।

এর আগে ধানের মনমোহনী ছড়া গুলো অনেক সুন্দর মনোরম এবং সৌন্দর্য শৈলীর অংশ হিসেবে, কলেজপাড়ার এবং লালমোহন উপজেলার একটি সংস্কৃতির অংশ হিসেবে দাঁড়িয়ে ছিল।

অনেকেই আবার ধারণা করছেন, অতিরিক্ত গরমের ফলে , তাপমাত্রার ফলে পাকা ধানের ছড়া গুলো অচিরেই শুকিয়ে যাচ্ছে ।তাঁরা মহান আল্লার কাছে এই ধান ধানের পোকার আক্রমণ থেকে প্রতিকার কামনা করছেন

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com