শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পল্লী বিদ্যুৎ সমিতির এক সদস্যকে আটকে রাখার অভিযোগ গুরুতর অসুস্থ সাংবাদিক সাইদুরকে দেখতে গেলেন আরইউজে সভাপতি আব্দুল আউয়াল বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান বছরে ৮ মাস ভোগান্তিতে কুমারখালীর ২ ইউনিয়নের ১ লাখ বাসিন্দা ব্রিটিশ আমলের টানেলের নিচে জলাবদ্ধতা  পাবনার সাঁথিয়ায় বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা ও অগ্নিসংযোগ  ১১টি পেট্রোল বোমা উদ্ধার চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন

চর রাজিবপুর কিশোর কিশোরী ক্লাবের বার্ষিক ক্রিয়া প্রতিযোগীতা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

মোঃ শরিফুল ইসলাম, রাজিবপুর  কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের চর রাজিবপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতাধীন ‘কিশোর-কিশোরী ক্লাব স্থাপন’ প্রকল্পের আওতায় ক্লাবের সদস্যদের অংশগ্রহণে আন্তঃ ক্লাব ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ জানুয়ারি) উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপজেলা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে পাঁচটি ইভেন্টে উপজেলার ০৩ টি ইউনিয়নের মোট ৯০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। ইভেন্ট পাঁচটি হল-
বালিশ খেলা, চিত্রাঙ্কন, দৌড়, সংগীত ও আবৃত্তি। সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে পাঁচটি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত চক্রবর্ত্তীর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছাঃ জায়দা আমিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, মোছাঃ জেবুন নেছা, উপ-পরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, কুড়িগ্রাম। আরো উপস্থিত ছিলেন আজিম উদ্দিন মাস্টার, গোলাম কিবরিয়া, ফিল্ড সুপারভাইজার এনামুল ইসলাম, অফিস সহকারী সামসুজ্জোহা, জেন্ডার প্রমোটার মোঃ জাহাঙ্গীর আলম, ক্লাবেব কো-অর্ডিনেটর বৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। আলোচনা শেষে প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট পুরষ্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com