শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে চলছে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ড  রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী নগরীর মেহেরচন্ডী এলাকায় বাবাকে হত্যা করে পালালো রাবি শিক্ষার্থী কিশোরগঞ্জে মানবেতর জীবনযাপন অনাহারে দিন কাটছে বৃদ্ধ দুর্গাচরণের

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার এর বই উপহার পেলেন সাংবাদিক চৌধুরী নুপুর নাহার তাজ

Reading Time: < 1 minute

দিনাজপুর প্রতিনিধি

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার এর শুভেচ্ছা উপহার স্বরুপ তার পাঠানো নিজের লেখা “একাত্তর ও আমার যুদ্ধ” বই পেলেন দিনাজপুর জেলার দৈনিক বাংলাদেশ কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি চৌধুরী নুপুর নাহার তাজ।

প্রেরিত বইটি ডাকযোগে চৌধুরী নুপুর নাহার তাজের নামে আসে এবং বইটির প্যাকেট খুলে অবমুক্ত করেন খানসামা উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল- ইসলাম।
এসময় তিনি বইটি নারী সাংবাদিকের হাতে তুলে দেন। তুলে দেওয়ার সময় উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, মোস্তফা জব্বার স্যার যিনি কম্পিউটারে বাংলা ভাষার প্রয়োগ বা বাংলা কি বোর্ডের বিজয় ফ্রন্টের ব্যবহারে সারা বিশ্বের কাছে আমাদের বাংলাদেশকে পৌঁছে দিয়েছেন। তার এই বইটি হাতে নিয়ে আমিও গর্বিত। আমি ব্যাক্তিগতভাবে মোস্তফা জব্বার স্যারকে শ্রদ্ধা এবং ভালোবাসি।
একইভাবে স্বাধীনতার সুবর্ন জয়ন্তীর উপহার ও মোস্তফা জব্বার স্যারের অটোগ্রাফ পেয়ে সাংবাদিকতা জীবনের স্বার্থকতা ও উৎসাহিত হয়েছেন সাংবাদিক চৌধুরী নুপুর নাহার তাজ। মোস্তফা জব্বার স্যারের দেওয়া স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে উপহার এ বইটি পাওয়ায় খানসামা উপজেলা প্রেসক্লাবের সভাপতি তাজ ফারাজুল ইসলাম চৌধুরী নুপুরকে অভিনন্দন জানিয়েছেন।

এবিষয়ে দিনাজপুর জেলার নারী সাংবাদিক চৌধুরী নুপুর নাহার তাজের অভিমত জানতে চাইলে তিনি বলেন, আমি বইটি পেয়ে অনেক আনন্দিত। মোস্তফা জব্বার স্যার অনেক গুনী এবং ভালো মানুষ। তিনি সাধারণ মানুষকেও খুব সহজে আপন করে নেন। ইনশাআল্লাহ বইটি আমি পড়বো এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক কিছু জানতে পারবো। আমি অনেক গর্বিত এমন একজন গুনী মানুষের কাছ থেকে শুভেচ্ছা উপহার স্বরুপ তার নিজের লেখা বই পেয়ে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com