শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পল্লী বিদ্যুৎ সমিতির এক সদস্যকে আটকে রাখার অভিযোগ গুরুতর অসুস্থ সাংবাদিক সাইদুরকে দেখতে গেলেন আরইউজে সভাপতি আব্দুল আউয়াল বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান বছরে ৮ মাস ভোগান্তিতে কুমারখালীর ২ ইউনিয়নের ১ লাখ বাসিন্দা ব্রিটিশ আমলের টানেলের নিচে জলাবদ্ধতা  পাবনার সাঁথিয়ায় বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা ও অগ্নিসংযোগ  ১১টি পেট্রোল বোমা উদ্ধার চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন

নওগাঁর মহাদেবপুরে পুলিশ পাহাড়ায় বোরো ধান কেটে নিয়ে গেছে প্রতিপক্ষ

Reading Time: < 1 minute

মোঃফজলুল করিম সবুজ (নওগাঁ) :

নওগাঁর মহাদেবপুরে এক প্রতিবন্ধী পরিবারের দখলে থাকা বিরোধপূর্ন জমির বোরো ধান পুলিশ পাহাড়ায় কেটে নিয়ে গেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল ১২ এপ্রিল সোমবার উপজেলার ভীমপুর ইউনিয়নের তেজপাইন গ্রামে এ ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় ওই গ্রামের মৃত রঘুনাথ চন্দ্র মন্ডলের পুত্র শারীরিক প্রতিবন্ধী অধির চন্দ্র মন্ডল ও পরিমল চন্দ্র মন্ডলের দখলে থাকা তেজপাইন মৌজার ৩৮ শতক জমি নিয়ে প্রতিবেশী ধীরেন্দ্রনাথ কবিরাজ এর পুত্র রবিন্দ্র চন্দ্র কবিরাজ ও রতন চন্দ্র কবিরাজ গং এর সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে উভয় পক্ষে মামলাও রয়েছে। ওই দিন সকাল ৮টার দিকে উপজেলার চৌমাসিয়া (নওহাটা) তদন্ত ফাঁড়ির ইনচার্জ এসআই মো: জিয়া উদ্দিনের নেতৃত্বে এএসআই মোজাম্মেল হক ও দুই জন কনস্টেবল এর উপস্থিতিতে ধীরেন্দ্রনাথ কবিরাজ গং চলতি মৌসুমে এ জমির আধা-পাকা বোরো ধান কেটে নিয়ে যায় বলে গ্রামবাসী অভিযোগ করেন। শারীরিক প্রতিবন্ধী অধির চন্দ্র মন্ডল ও পরিমল চন্দ্র মন্ডল অভিযোগ করেন ফাঁড়ি পুলিশের পাহাড়ায় প্রতিপক্ষের লোকজন তাদের দখলে থাকা জমির ধান প্রকাশ্যে কেটে নিয়ে যায়। পুলিশ পাহাড়ায় ধান কেটে নিয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করে ফাঁড়ির ইনচার্জ এসআই মো: জিয়া উদ্দিন বলেন, একটি মামলার তদন্ত করার জন্য এদিন সকালে তিনি সহ অন্যান্য পুলিশ সদস্যরা এ গ্রামে গিয়ে ছিলেন।

এব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ বলেন,কোথাও আইন-শৃংখলার অবনতি ঘটার আশঙ্কা দেখা দিলে সেখানে পুলিশ যেতে পারে। তবে ধান কাটার সময় পুলিশ পাহাড়ায় ছিল কিনা সেটা নিয়ে বিতর্ক আছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com