বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে বোরহানউদ্দিনে যুব রেড ক্রিসেন্টের ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বুলবুল কলেজ শাখা ছাত্র দলের কর্মসূচি পাবনাকে সংযুক্ত করে ওয়াই টাইপ ব্রিজ হতে যাচ্ছে- শিমুল বিশ্বাস

নাটোরে বৃদ্ধ দম্পতির ক্ষত বিক্ষত লাশ উদ্ধার

Reading Time: < 1 minute

নাটোর প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়া স্বামী-স্ত্রীর ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।আজ শনিবার (৮ মে) সকাল ৯টার সময় উপজেলার জামনগর পশ্চিমপাড়া গ্রামে নিজ বাড়ির বারান্দা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন, মো. আমির হোসেন (৭০) ও আলেকা বেগম (৬৫) ।নিহত দুইজনের শরীরেই ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজমুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, ওই বৃদ্ধ দম্পতির একমাত্র ছেলে ও ছেলের বউ চাকরির সুবাদে গাজীপুর এলাকায় থাকেন। বাড়িতে ওই বৃদ্ধ দম্পতি ছাড়া কেউ থাকতেন না। আজ সকালে প্রতিবেশীরা তাদের ডাকাডাকি করলে কোনো সাড়া না পেয়ে বাড়িতে প্রবেশ করে রক্তাক্ত ও ক্ষত-বিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করেন থানা পুলিশ।ওসি বলেন, মরদেহ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। ধারণা করা হচ্ছে ২/১ দিন আগে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। নিহতদের শরীরে রক্তাক্ত জখম রয়েছে। মরদেহ দুইটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।হত্যাকান্ডটি কেন কি উদেশ্যে করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com