রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে বোরহানউদ্দিনে যুব রেড ক্রিসেন্টের ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বুলবুল কলেজ শাখা ছাত্র দলের কর্মসূচি পাবনাকে সংযুক্ত করে ওয়াই টাইপ ব্রিজ হতে যাচ্ছে- শিমুল বিশ্বাস

নাটোরে ১ কোটি ২৯ লক্ষ টাকার হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
নাটোর জেলার সদর থানাধীন বাবুর পুকুরপাড় বনলতা ফিলিং ষ্টেশনের সামনে থেকে ১কেজি ২৯০ গ্রাম হেরোইন মোঃ মাসুম (৩৫) এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৫ , এর সদস্যরা। গতকাল শনিবার রাত সাড়ে ৮টায় তাকে রাজশাহী টু পাবনা গামী লোকাল যাত্রীবাহী বাস থামিয়ে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোঃ মাসুম (৩৫), বগুড়া জেলার কাহালু থানাধিন পাল্লাপাড়া (হাইস্কুল পাড়া) গ্রামের মৃত আব্দুল সাত্তারের ছেলে।
গতকাল রোববার সকালে র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, একজন ব্যক্তি যাত্রীবেশে হেরোইন নিয়া রাজশাহী টু পাবনা গামী লোকাল যাত্রীবাহী বাস যোগে নাটোর এলাকার দিকে আসিতেছে। এমন তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার সন্ধা সাড়ে ৭টায় নাটোর জেলার সদর থানাধীন বাবুর পুকুরপাড় এলাকার বনলতা ফিলিং ষ্টেশনের সামনে মহাসড়কের উপর চেকপোষ্ট পরিচালনা শুরু করা হয়। পরে রাত সাড়ে ৮টায় যাত্রীবাহী মাছরাঙ্গা পরিবহণ (যাহার রেজিঃ নং- ঢাকা মেট্টো-ব-১৪-৯৬১৭) চেকপোষ্টে পৌঁছালে বাসটিকে থামানো হয়। এ সময় বাসের মূল দরজা দিয়ে নেমে পালানোর চেষ্টাকালে ১ কেজি ২৯০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারী মোঃ মাসুমকে গ্রেফতার করা হয়। যাহার মূল্য এক কোটি ঊনত্রিশ লক্ষ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বিকার করে হেরোইন সংগ্রহ করে নাটোর জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে। সে আরো জানায় যে, হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে পাবনার দিকে নিয়ে যাচ্ছিল।
এ ব্যপারে গ্রেফতার আসামীর বিরুদ্ধে নাটোর জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) সারণী ৮(গ) ধারায় মামলা রুজু করা হয়েছে।
রোববার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও গ্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com