বুধবার, ২৪ Jun ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

News Headline :
পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে চলছে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ড  রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী নগরীর মেহেরচন্ডী এলাকায় বাবাকে হত্যা করে পালালো রাবি শিক্ষার্থী কিশোরগঞ্জে মানবেতর জীবনযাপন অনাহারে দিন কাটছে বৃদ্ধ দুর্গাচরণের

নোয়াখালীতে পুকুর থেকে অটোরিক্সা চালকের লাশ উদ্ধার

Reading Time: < 1 minute

আহসান হাবীব, নোয়াখালী:
নোয়াখালীর সদর উপজেলায় ব্যাটারী চালিত অটোরিকশা চালক মানিক নামের এক ব্যক্তির মরদেহ একটি পুকুর থেকে গলায় গামছা পেছানো অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। নিহত মানিক (২৫) উপজেলার নোয়াখালী ইউনিয়নের কবিরপুর গ্রামের হেঞ্জু মিয়ার ছেলে। সে পেশায় একজন ব্যাটারী চালিত অটোরিকশা চালক ছিল। সোমবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার ৬নং নোয়াখালী ইউনিয়নের পশ্চিম চর উরিয়া গ্রামের কলিম উদ্দিন বেপারী বাড়ি সংলগ্ন পুকুর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ১১টার দিকে উপজেলার নোয়াখালী ইউনিয়নের পশ্চিম চর উরিয়া গ্রামের কলিম উদ্দিন বেপারী বাড়ি সংলগ্ন পুকুরে গলায় গামছা পেছানো অবস্থায় লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে লাশের সুরতহাল রিপোর্ট করে এবং মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাহেদ উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com