রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় শশুর বাড়ির ওয়ারিশের জমি দখলে নিল এক সচিব থানায় অভিযোগের পরেও মামলা হয়নি জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত পাবনায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পাবনার ঈশ্বরদীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ তিন ফার্মেসিকে জরিমানা কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী  রাজশাহী নগরীতে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেপ্তার ২ শ্যামনগরে এইচএসসি, আলিম ও ভোকেশনালে এ+ প্রাপ্ত ২২ জন, শূণ্য পাশ প্রতিষ্ঠান-১ ‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ কারখানায় অভিযান অর্থদন্ড ও কারাদন্ড বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি

পাবনায় উদ্বোধন হয়েছে আধুনিক টার্মিনাল কমপ্লেক্স নগরবাড়ী নৌ বন্দর

পাবনায় উদ্বোধন হয়েছে আধুনিক টার্মিনাল কমপ্লেক্স নগরবাড়ী নৌ বন্দর

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, পাবনা :

পাবনায় আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে আধুনিক টার্মিনাল কমপ্লেক্সসহ নগরবাড়ী নৌ বন্দর। শনিবার (০৮ নভেম্বর) সকালে পাবনার নগরবাড়ীতে সর্বাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এ বন্দরের কার্যক্রম শুভ উদ্বোধন করেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব) ড.সাখাওয়াত হোসেন। বিআইডব্লিউটিএ চেয়ারম্যান আরিফ মোস্তফার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও কর্মকর্তারা। এ সময় বক্তারা জানান, ৫৫৭ কোটি টাকা ব্যায়ে ৩৬ একর জায়গায় নব নির্মিত নগরবাড়ী নৌ বন্দরের আধুনিক টার্মিনাল ব্যবহারে মালামাল লোড আনলোডের বাৎসরিক সক্ষমতা দাঁড়াবে ২০০০০ টনে। যা এ অঞ্চলে বাণিজ্য সম্প্রসারণ ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় বিআইডব্লিউটিএ কর্মকর্তা, আমদানিকারক ও জাহাজ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com