বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে বোরহানউদ্দিনে যুব রেড ক্রিসেন্টের ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বুলবুল কলেজ শাখা ছাত্র দলের কর্মসূচি পাবনাকে সংযুক্ত করে ওয়াই টাইপ ব্রিজ হতে যাচ্ছে- শিমুল বিশ্বাস

পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান

পাবনা প্রেস ক্লাবের সামনে আব্দুল হামিদ সড়কে পাবনা সচেতন নাগরিক সমাজ কমিটির আয়োজনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচী পালন অনুষ্ঠিত হয়

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, পাবনা :
পাবনায় ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে মানববন্ধন ও জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি প্রদান কর্মসূচী পালন করা হয়েছে।
রবিবার দুপুরে পাবনা প্রেস ক্লাবের সামনে আব্দুল হামিদ সড়কে পাবনা সচেতন নাগরিক সমাজ কমিটির আয়োজনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচী পালন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন, পাবনা সচেতন নাগরিক সমাজের যুগ্ম আহ্বায়ক নুর হোসেন লেয়ন, যুবদল নেতা সজিব সরদার, জেলা যুবদল সাবেক যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম রানা, ব্যবসায়ী ও উদ্যোক্তা তানজিদ আনোয়ার, জুলাই যোদ্ধা প্রকৌশলী আব্দুল্লাহ করিম তন্ময়, সাংবাদিক মোবারক বিশ্বাস, পাবনা চেম্বারের পরিচালক ইমামুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, পাবনা জেলা জাসাসের আহ্বায়ক খালেদ হোসেন পরাগ প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার হওয়ার পর থেকে তিনি পাবনায় ব্যবসায়ীদের কাছে চাঁদাবাজি করে চলেছেন। এছাড়া টেন্ডারবাজি, জমি দখলের মতো অপকর্মের সাথে তিনি জড়িত বলে মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন। প্রধানমন্ত্রীর দফতরে চাকুরী করার মাধ্যমে প্রভাব বিস্তার করে তিনি এসব অপকর্ম করছেন। তার অপকর্ম ঢাকতে তিনি বিভিন্ন ব্যবসায়ী, সাংবাদিকদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। এতে করে বিএনপি ও প্রধানমন্ত্রীর সুনাম ক্ষুন্ন হচ্ছে বলে বিএনপি’র বিভিন্ন স্থরের নেতা-কর্মীরা মনে করেন। অবিলম্বে খালেদ হোসেন পরাগকে প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার পদ থেকে অপসারণ ও তাকে পাবনায় বয়কটের আহ্বান জানান বক্তারা। তারা আরও বলেন, ইতোমধ্যেই তার সকল অপকর্মের তথ্য প্রশাসনের কাছে রয়েছে। প্রধানমন্ত্রী একটু খোঁজ নিলেই জানতে পারবেন। সে প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার হিসেব নিয়োগ পাওয়ায় পাবনাবাসী আনন্দিত ছিল কিন্তু সময়ের ব্যবধানে পাবনার ব্যবসায়ী, ঠিকাদার, সাংবাদকিসহ নানা শ্রেণি পেশার মানুষ তার নানা অপকর্মের কারণে অতিষ্ঠ। অতি সত্তর প্রধানমন্ত্রীকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহবান জানান বক্তারা। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর বিভিন্ন দাবি সম্মলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com