বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে বোরহানউদ্দিনে যুব রেড ক্রিসেন্টের ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বুলবুল কলেজ শাখা ছাত্র দলের কর্মসূচি পাবনাকে সংযুক্ত করে ওয়াই টাইপ ব্রিজ হতে যাচ্ছে- শিমুল বিশ্বাস

পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত ব্যাক্তি হলেন মোঃ রাতুল ইসলাম (২৩)। সে পাবনা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মন্ডলপাড়া এলাকার রাসেল মিয়ার ছেলে।

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, পাবনা :
পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ২টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলিসহ এক যুবককে গ্রেফতর করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) দিনগত রাতে পাবনা সদর উপজেলার দক্ষিণ রামচন্দ্রপুর চর মন্ডলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যাক্তি হলেন মোঃ রাতুল ইসলাম (২৩)। সে পাবনা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মন্ডলপাড়া এলাকার রাসেল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, পাবনা জেলা পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ রেজিনূর রহমানের তত্ত্বাবধানে ডিবির ওসি মোঃ রাশিদুল ইসলামের নেতৃত্বে একটি অভিযান দল বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ রামচন্দ্রপুর চর মন্ডলপাড়ার পরীর মাঠ সংলগ্ন ইছামতি ক্যানেলের শালতলা ব্রিজ এলাকার একটি চা ও মুদি দোকানের সামনে থেকে রাতুলকে আটক করা হয়।
তল্লাশির সময় তার কাঁধে ঝুলানো একটি কালো সাইড ব্যাগ থেকে দুটি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগজিন এবং ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
ডিবি পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাতুল জানান, তার কয়েকজন সহযোগী মিলে আর্জেন্টিনা দলের বিশ্বকাপ ফুটবল খেলা উপলক্ষে ভোজের আয়োজন করছিল। এর ব্যয় নির্বাহের জন্য তারা স্থানীয় ব্যবসায়ী ও চাকরিজীবীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছিল। এক পর্যায়ে স্থানীয় মুদি ব্যবসায়ী মোঃ জাকির হোসেনের কাছে চাঁদা দাবি করা হলে, তিনি তা দিতে অস্বীকৃতি জানান। পরে তাকে ভয়ভীতি প্রদর্শন এবং তার ভাড়া দেওয়া একটি অটোরিকশা আটকে রাখার ঘটনাও ঘটে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, চাঁদা না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে ওই ব্যবসায়ীর ক্ষতি সাধনের পরিকল্পনা করা হয়েছিল। এ উদ্দেশ্যে পলাতক সহযোগীরা অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি রাতুলের কাছে রেখে যায়। অভিযানের সময় অন্যরা পালিয়ে গেলেও রাতুল অস্ত্রসহ আটক হন।
পাবনা জেলা পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় পাবনা থানায় মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পলাতক আসামিদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com