মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

পাবনা চাটমোহরে আদিবাসী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

Reading Time: < 1 minute

চাটমোহর, পাবনা প্রতিনিধিঃ
মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) শীর্ষক কর্মসূচীর আওতায় ২০২০-২০২১ অর্থবছরের পাবনা জেলার চাটমোহর উপজেলায় বসবাসরত আদিবাসী/ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের সহায়তা লক্ষ্যে ২৩ মে রবিবার উপজেলা পরিষদ হল রুমে শিক্ষা উপকরণ বিতরন করা হয়েছে। উপজেলার মাহাতো, ভূমিজ (সিং), পাহাড়ি, ঘাসি মালো, দাস, পাল সম্প্রদায়ের ৭০ শিক্ষার্থীদের মধ্যে এ উপকরণ বিতরণ করা হয়। উপকরণ হিসেবে প্রত্যেক শিক্ষার্থীকে ১টি স্কুল ব্যাগ, ৬টি খাতা, ১ডজন কলম, ১ডজন পেন্সিল, ১টি জ্যামিতি বক্স, ৩টি সাবান, ১বক্স মাস্ক দেওয়া হয়। উপকরণ বিতরণ করেন, প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জনাব সৈকত ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন, জাতীয় আদিবাসী পরিষদ চাটমোহর উপজেলা শাখা’র সভাপতি কর্ণ মুরারী, চাটমোহর উপজেলার সকল আদিবাসী সমবায় সমিতির সভাপতি/সম্পাদক সহ উপজেলার আদিবাসী নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com