বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পল্লী বিদ্যুৎ সমিতির এক সদস্যকে আটকে রাখার অভিযোগ গুরুতর অসুস্থ সাংবাদিক সাইদুরকে দেখতে গেলেন আরইউজে সভাপতি আব্দুল আউয়াল বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান বছরে ৮ মাস ভোগান্তিতে কুমারখালীর ২ ইউনিয়নের ১ লাখ বাসিন্দা ব্রিটিশ আমলের টানেলের নিচে জলাবদ্ধতা  পাবনার সাঁথিয়ায় বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা ও অগ্নিসংযোগ  ১১টি পেট্রোল বোমা উদ্ধার চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন

পাবনা পাঁচটি আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন

পাবনা পাঁচটি আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, পাবনা:
পাবনার পাঁচটি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। ৩৩ জনের মধ্যে ৫জনের মনোনয়ন বাতিল করে ২৭ জনের মনোনয়ন বৈধ বলে ঘোষনা করেছে জেলা রিটানিং কর্মকর্তা। পাবনা সদর পাবনা ৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এ্যাডভোকেট শামসুল রহমান শিমুল বিশ^াস ও জামায়াত ইসলামীর দাড়িপাল্লার অধ্যক্ষ ইকবাল হোসাইন সহ ৪ জনের মনোনয়ন বৈধ বলে ঘোষনা করা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে গত ২ জানুয়ারি থেকে এ কার্যক্রম শুরু হয়।
দুই ও তিন জানুয়ারি পাবনা-১, পাবনা-২ এবং পাবনা-৩ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়। আজ রোববার শেষ দিনে পাবনা-৪ ও পাবনা-৫ আসনের মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন করা হয়।
জানা গেছে, পাবনার পাঁচটি আসনে মোট ৩৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও ৩২ জন তা জমা দেন। যাচাই-বাছাই শেষে ৩২ জনের মধ্যে পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে বাতিল হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন। বাতিল মনোনয়নপত্রের তালিকায় পাবনা-৪ আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী জাকারিয়া পিন্টু, পাবনা ১ আসনে মোঃ ইউনুস, মোছা; খাইরুন নাহার, ২নং আসনে শেখ নাসির উদ্দিন, পাবনা ৩ আসনে হাসানুল ইসলাম হীরার নাম রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com