বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

পাবনা মাতাবেন দাশুরিয়ার আলিশান জেলার সেরা গরু

Reading Time: 2 minutes

নিজস্ব প্রতিবেদক, পাবনা :
আলিশানই এবারে পাবনা জেলায় সেরা গরু। যেমন নাম, তেমনি সুঠাম দেহের অধিকারী। গরুর মালিক কাওছার আলিশান বলে ডাকলেই হুংকার দিয়ে উঠে। কাওছার জানান, একে বারেই দেশীয় পদ্ধতিতে ঘাস ও দানাদার খাবার খাইয়ে তাকে লালন পালন করে সেরা বানিয়েছেন। দেখতে একবারেই কালো। ওজন ১৩শ থেকে সাড়ে ১৩শ কেজি। তার গরুই পাবনা জেলার সেরা গরু, তিনি দাবি করেন।
পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার লওদা পাড়া গ্রামের দরিদ্র নুরুল ইসলামের ছেলে কলেজ ছাত্র মোঃ কাওছার সখের বশে ২ বছর আগে প্রায় ২ লাখ টাকায় দেশীয় জাতের গরুটি কিনে লালন পালন শুরু করেন। সেই গরু এখন আলিশান বস হিসেবে পরিচিত পেয়েছে। ঈশ্বরদী সহ আশে পাশের উপজেলায় আলিশান বসের নাম মানুষের মুখে মুখে।
কাওছার কলেজে লেখাপড়ার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসা ও গরু পালন করে থাকে। সখের বশে গরুটি কিনেছিলেন। তাকে সহযোগিতা করেন তার মা। কাওছারের মা জানালেন, পরম আদর যতেœ আলিশানকে বড় করে তুলেছেন। প্রতিদিন হাজার টাকার উপরে খাবার দিতে হয়। কাওছার জানান, আলিশানের ওজন এখন প্রায় ৩৫মন। তিনি দাম চাইছেন ২০ লাখ টাকা। ভালো ক্রেতা পেলে আলোচনা সাপেক্ষে কিছু লাভ হলেই গরুটি বিক্রি করে দিবেন। কারন দরিদ্র এ পরিবারের আলিশানের খাবার কেনার মত পর্যাপ্ত টাকা তাদের নেই। অনেক কষ্ট আর ধার দেনা করেই এতদিন আলিশানকে বড় করে তুলেছেন। এবার তাকে বিদায় করে দেবার ইচ্ছা। তবে করোনার প্রভাবে জেলার বাইরের ক্রেতা আসতে না পারায় ন্যায্য দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। করোনা মহামারির কারনে সরকার ঘোষিত লকডাউন চলায় এখন পর্যন্ত বাইরের জেলা থেকে ক্রেতা বা ব্যাপারীরা আসেনি। তাই ন্যায্য দাম পাওয়া নিয়ে শংকিত।
এদিকে বিশাল আকৃতির গরুটি দেখতে প্রতিদিন আশে পাশের এলাকা ও দুরদুরান্ত থেকে লোকজন কাওছারের বাড়িতে ভীড় করছে।
গরুর ওজন আকৃতি ও গায়ের রং সব মিলিয়ে এবং সব দিক বিবেচনা করে আলিশানই এবারে পাবনার সেরা গরু হতে পারে বললেন, জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আল মামুন হোসেন মন্ডল।
স্থানীয় বাসিন্দা ও কাওছারের আশা গরুটির ন্যায্য দাম পেলে একদিকে যেমন তাদের পরিবারের স্বচ্ছলতা ফিরে আসবে, সেই সাথে গরু পালনে স্থানীয়দের আগ্রহ বাড়বে সেই সাথে বেকার সমস্যা কমে আসবে। গরুর মালিক কাওছারের মোবাইলে যে কেউ যোগাযোগ করতে পারেন। মোবাইল ০১৪০৫৭৭৯৩২৬।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com