শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে বোরহানউদ্দিনে যুব রেড ক্রিসেন্টের ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বুলবুল কলেজ শাখা ছাত্র দলের কর্মসূচি পাবনাকে সংযুক্ত করে ওয়াই টাইপ ব্রিজ হতে যাচ্ছে- শিমুল বিশ্বাস

পাবনা সদর উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত

পাবনা সদর উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

জিয়াউল হক রিপন, পাবনা :

পাবনা সদর আসনের এমপি এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস কে নিয়ে এনসিপির যুগ্ন আহবায়ক সরোয়ার তুষারের কুরুচিপূর্ণ ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে পাবনা সদর উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে  রোববার দুপুরে পাবনা শহরে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা দলীয় কার্যালয় হতে বের হয়ে আব্দুল হামিদ সড়কের লতিফ টাওয়ারের সামনে এসে শেষ হয়। এরপর পাবনা সদর মহিলা দলের সভাপতি মোহছিনা খান সেতু ও সাধারণ সম্পাদক জিনিয়া আফরোজ রিমার আয়োজনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মেহেরুন্নেছা শাজাহান, জেলা মহিলা দলের সহ-সভানেত্রী লুৎফুন্নাহার হাজারী ও ফারহানা পারভীন, জেলা মহিলা দলের যুগ্ন সম্পাদক শবনম মঞ্জিলা খানম মিতা বক্তব্য রাখেন।  এনসিপির বিতর্কিত নেতার বক্তব্য প্রত্যাহার করে নিঃশ্বর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়। মিছিলে বক্তারা বলেন, প্রধান বিরোধীদল জামায়াতের নেতাকর্মীর মদদ ও হিংসাত্মক মনোভাবের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন সরওয়ার তুষার। পাবনার মাটি থেকে এনসিপির রাজনীতিকে অবাঞ্চিত ঘোষণা করা হলো।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com