মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে বোরহানউদ্দিনে যুব রেড ক্রিসেন্টের ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বুলবুল কলেজ শাখা ছাত্র দলের কর্মসূচি পাবনাকে সংযুক্ত করে ওয়াই টাইপ ব্রিজ হতে যাচ্ছে- শিমুল বিশ্বাস

প্রকল্প পরিদর্শনে সংসদ সদস্য শামীম

Reading Time: < 1 minute

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ গাইবান্ধা :
গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পটোয়ারী গত তিন দিন ধরে কন কনে ঠান্ডা ও ঘন কুয়াশায় ঢাকা রাজপথ ভেদ করে মোটরসাইকেল যোগে উপজেলার বামনডাঙ্গা, সোনারায়, সর্বানন্দ ইউনিয়নের বিভিন্ন প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন। সাংসদ শামীমের দেয়া শিক্ষা প্রতিষ্ঠান স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানা, হাফিজীয়াখান, ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ, মন্দীর, শশাণ, ও রাস্তাঘাটের প্রকল্পের কাজ ঘুরে ফিরে দেখেন। তিনি গ্রামের অসহায় মানুয়ের খোঁজ খবর নেন এবং সকল স্তরের মানুষের সাথে মতবিনিময় করে। এ সময় তার সাথে ছিলেন উপজেলা জাতীয় পাটির সিনিয়র সহ-সভাপতি আনছার আলী সরদার, সাধারন সম্পাদক আব্দুল মান্নান মন্ডল, বামনডাঙ্গা ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি রেজাউল ইসলাম রেজা, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন মুক্তি, সর্বানন্দ ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি মশিউর রহমান, বিভিন্ন প্রকল্পের সভাপতিসহ  উপজেলা, ইউনিয়ন জাতীয় পাটি ও তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মীগণ। এছাড়া তিনি গত শনিবার ও রোববার রাতে ধোপাডাঙ্গা ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের লীলাকীর্তন, বামনডাঙ্গা ইউনিয়নের একাধিক তাফসীর মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন।
সাংসদ শামীম বলেন তাঁর ব্যক্তিগত বরাদ্দের দেয়া প্রকল্পের কাজ সমুহ পরিদর্শন করেন তিনি। এছাড়া বিভিন্ন গ্রামের সমস্যা সমাধানের জন্য জমা পড়া আবেদন সমুহ তিনি নিজে পরিদর্শন করে তার গুরুত্ব বিবেচনায় পরবর্তী প্রকল্পের বরাদ্দ দেয়ার সিদ্ধান্ত গ্রহন করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com