শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পল্লী বিদ্যুৎ সমিতির এক সদস্যকে আটকে রাখার অভিযোগ গুরুতর অসুস্থ সাংবাদিক সাইদুরকে দেখতে গেলেন আরইউজে সভাপতি আব্দুল আউয়াল বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান বছরে ৮ মাস ভোগান্তিতে কুমারখালীর ২ ইউনিয়নের ১ লাখ বাসিন্দা ব্রিটিশ আমলের টানেলের নিচে জলাবদ্ধতা  পাবনার সাঁথিয়ায় বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা ও অগ্নিসংযোগ  ১১টি পেট্রোল বোমা উদ্ধার চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন

ফের মিলন দম্পত্তীর প্রতারণা: দ্বারে দ্বারে ঘুরছে যুবতী

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, রাজশাহী :

“উপকারের কোন বাড়ি ধরে আন তাকে থাপ্পড় মারী” এমননি এক উদার যুবতী উপকার করে প্রতারণার শিকার হয়েছেন।
ভূক্তভোগী যুবতীর নাম গুলশান খাতুন (১৯), সে মহানগরীর এয়ারপোর্ট থানাধিন বায়া তোকিপুর গ্রামের মোঃ আনোয়ার হোসেন আদিলের মেয়ে। তার স্বামীর নাম তোফায়েল আহম্মেদ আকাশ।
ভূক্তভোগী যুবতী গুলশান খাতুন জানায়, কানিজ ফাতেমা রোজা আমার খুব ভালো বান্ধবী ছিলো। সেই সূত্রে তার মা ফাহমিদা আফরিন মৌ (৩৫), ও তার পিতা নূরে ইসলাম মিলনকে আমি আমার মা-বাবার চোখে দেখতাম। তাদের পরিবারের সাথে আমার যাতায়াত ছিলো।
এরই ধারাবাহিকতায় (১১জানুয়ারী ২০২২) তারিখে ২২লক্ষ ৫০ হাজার টাকা প্রতারণা মামলায় ঘোড়ামারা ভাড়া বাড়ি থেকে মিলনকে গ্রেফতার করে নিয়ে যায় র‌্যাব-৫, এর সদস্যরা।
এরপর গত (১৮ জানুয়ারী ২০২২) তারিখে আমার বান্ধবীর মা আমাকে বলে মা তোমার আংকেলকে জামিন করতে হবে তুমি ৫০ হাজার টাকা ধার দাও। তোমার আংকেলকে জামিনে বের হলে তোমার টাকা পরিশোধ করবো। তার কথায় সরল বিশ্বাসে আমার মায়ের কাছ থেকে নগদ ৩০ হাজার টাকা এবং আমার ব্যবহৃত মোটরসাইকেল সুদে রেখে ২০ হাজার টাকা নিয়ে মোট ৫০ হাজার টাকা বান্ধবীর মা মৌকে দেই। মিলন আংকেল জামিনে মুক্তি পেয়েছে গত ৮মাস আগে। কিন্তু আমার টাকা ফেরত দিচ্ছেনা উল্টা তারা স্বামী স্ত্রী আমাকে হুমকি দিচ্ছে। বলছে টাকা চাইলে মারধর করা সহ ফেসবুকে তোর নাচের ভিডিও ভাইরাল করবো। এদিকে ২০ হাজার টাকার সুদ বেড়ে দ্বিগুন হয়ে গেছে। সবমিলে আমি তাদের প্রতারণা ও অব্যাহত হুমকিতে অসহায় হয়ে পড়েছি।
গুলশান আরও বলেন, রোববার (১৮ সেপ্টেম্বর) আরএমপি পুলিশ কমিশনার মহাদয়ের কাছে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছি। র‌্যাব-৫, এ গিয়েছি। সংশ্লিষ্ট দপ্তরের একজন কর্মকর্তা আমার বক্তব্য শুনেছেন। চমৎকার পরামর্শও দিয়েছেন। আমার টাকা উদ্ধার হবে বলেও আশ্বস্ত করেছেন তিনি।
এদিকে মিলনের সহযোগী মারুফ নামের এক ব্যক্তি আমার ম্যাসেঞ্জারে ভিডিও ভাইরাল করা সহ নানা ধরনের হুমকি ও গালি দিচ্ছে বলেও জানান এই যুবতী।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com