বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে বোরহানউদ্দিনে যুব রেড ক্রিসেন্টের ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বুলবুল কলেজ শাখা ছাত্র দলের কর্মসূচি পাবনাকে সংযুক্ত করে ওয়াই টাইপ ব্রিজ হতে যাচ্ছে- শিমুল বিশ্বাস

বগুড়ার আদমদীঘি সান্তাহারে ১৪ দিনের লকডাউন বাস্তবায়নে কঠোর প্রশাসন

Reading Time: < 1 minute

হুমায়ুন আহমেদ, আদমদীঘি বগুড়া।
সারাদেশে সরকার ঘোষিত দুই সপ্তাহের লকডাউন কঠোর ভাবে বাস্তবায়নে দ্বিতীয় দিনেও বগুড়ার আদমদীঘির সান্তাহারে পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর টহল লক্ষ্য করা গেছে। লকডাউনের প্রথম দিন শুক্রবার সকাল থেকেই মার্কেট, শপিংমল সহ দোকানপাট বন্ধ রয়েছে। সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিস, কমিউনিটি সেন্টার, বিনোদন কেন্দ্র ও ট্রেন, বাসসহ গণপরিবহন বন্ধ রয়েছে। তবে পণ্যবাহি যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। আজ ২৪/০৭/২০২১ইং রোববার দুপুরে উপজেলার সান্তাহার পৌর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে দেখা গেছে, প্রয়োজনীয় কাজ ছাড়া কেউ বের হচ্ছেনা। সেই সাথে সান্তাহার পৌর শহরের রেলগেট, মুক্তিযোদ্ধা চত্বর, ঘোড়াঘাট, পুরাতন বাজার মোড়, হার্ভে সড়কসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে এমন পরিস্থিতিতে কিছু কিছু জায়গায় ছোট যানবাহন যেমন: রিকশা, ভ্যান ও অটোরিকশা চলাচল করতে দেখা গেছে। সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম জানান, সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর লকডাউন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ রয়েছে। বিনা কারনে কেউ বের হলে কৈফয়েত চাওয়া হচ্ছে, ব্যর্থ হলে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। পাশাপাশি বিভিন্ন সড়কে মহড়া দেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com