শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পল্লী বিদ্যুৎ সমিতির এক সদস্যকে আটকে রাখার অভিযোগ গুরুতর অসুস্থ সাংবাদিক সাইদুরকে দেখতে গেলেন আরইউজে সভাপতি আব্দুল আউয়াল বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান বছরে ৮ মাস ভোগান্তিতে কুমারখালীর ২ ইউনিয়নের ১ লাখ বাসিন্দা ব্রিটিশ আমলের টানেলের নিচে জলাবদ্ধতা  পাবনার সাঁথিয়ায় বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা ও অগ্নিসংযোগ  ১১টি পেট্রোল বোমা উদ্ধার চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন

বগুড়ায় শেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ধান মাড়াই মেশিনের চাপা পড়ে নিহত

Reading Time: < 1 minute

অশোক কুমার সরকার, বগুড়া:

বগুড়ার শেরপুরে নিজের ধান মাড়াই মেশিন চাপা পড়ে মো. মাসুদ মিয়া (৩৮) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।

রবিবার (২ মে) বেলা সাড়ে ১২টার দিকে শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের শালফা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।নিহত মাসুদ মিয়া শালফা দক্ষিণপাড়া গ্রামের মৃত ময়নাল মন্ডলের ছেলে।

এলাকাবাসী জানান, নিজস্ব ভ্রাম্যমাণ ধান মাড়াই মেশিন বাড়ি বাড়ি নিয়ে গিয়ে ধান মাড়াই করে দিতো মাসুদ।রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়িতে ধান মাড়াই করার জন্য যাবার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মেশিনের নিচে চাপা পড়ে মাসুদ।পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।

শেরপুর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মওদুদ আদনান জানান, হাসপাতালে নেয়ার পুর্বেই তার মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com