শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পল্লী বিদ্যুৎ সমিতির এক সদস্যকে আটকে রাখার অভিযোগ গুরুতর অসুস্থ সাংবাদিক সাইদুরকে দেখতে গেলেন আরইউজে সভাপতি আব্দুল আউয়াল বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান বছরে ৮ মাস ভোগান্তিতে কুমারখালীর ২ ইউনিয়নের ১ লাখ বাসিন্দা ব্রিটিশ আমলের টানেলের নিচে জলাবদ্ধতা  পাবনার সাঁথিয়ায় বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা ও অগ্নিসংযোগ  ১১টি পেট্রোল বোমা উদ্ধার চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন

বগুড়া ধুনটে জুয়া খেলার জেরে এক যুবক কে হত্যা লাশ পাওয়া গেলো পুরাতন কবর স্থানে

Reading Time: < 1 minute

মোঃ হেলাল উদ্দিন সরকার, ধনুট বগুড়া:
বগুড়ার ধুনটে জুয়া খেলা নিয়ে বিরোধের জের ধরে আরিফুল ইসলাম হিটলু (৩৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যার পর তাহার মৃত্যু দেহ হাত পা বেঁধে একটি পুরাতন কবরে পুঁতে রেখে চলে যায় দুর্বৃত্তরা।
শনিবার (১৬ই এপ্রিল) রাত ১০ টার দিকে ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের বেড়েরবাড়ি বুড়ির ভিটা গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত হিটলু বেড়েরবাড়ি গ্রামের মোঃ আব্দুল জলিলের ছেলে।
নিহত ব্যক্তির বাবা মোঃ আব্দুল জলিল বলেন, আমার ছেলে আরিফুল ইসলাম হিটলুর সঙ্গে দীর্ঘদিন যাবৎ এলাকার কিছু ব্যক্তির সাথে পূর্ব শত্রুতার বিরোধ চলে আসছিল তারই জের ধরে গত শনিবার রাত্রি অনুমান ১০ টার সময় তাহারা তাদের সন্ত্রাসী বাহিনী সঙ্গে নিয়ে আমার ছেলেকে রাতের আধারে বেড়েরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। খবর পেয়ে রাত সাড়ে ১০ টার দিকে ধুনট থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে এলাকাবাসীর সহযোগীতায় মরদেহ সন্ধান শুরু করে।
স্থানীয় লোকজন তার মৃতদেহ খোঁজা খুঁজির একপর্যায়ে রোববার (১৭ই এপ্রিল) বগুড়া শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ক্ষুদ্র ফুলকোট উত্তরপাড়া গ্রামের বড়তলা চড়ায় ৪ বছরের পুরাতন একটি কবরের মধ্যে হিটলুর মৃত্যুর দেহ পুতে রাখার সন্ধান পান। সেখান থেকে ধুনট থানা ও শাজাহানপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে রোববার দুপুর ১২টার সময় তার হাত-পা বাঁধা অবস্থায় মৃতদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করেন ।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, আরিফুল ইসলাম হিটলু নামে এক যুবককে ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার মৃতদেহ শাজাহানপুর থানার সীমানায় ৪ বছরের একটি পুরাতন কবর থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।তদন্ত চলছে রিপোর্ট লেখা পর্যন্ত ময়নাতদন্তের রিপোর্ট এসে পৌছায়নি এবং মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com