বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

News Headline :
পাবনায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের রহস্যজনক আত্মহত্যা কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক  রাজশাহীর গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন পাবনা জেলা নবঘোষিত তাঁতী দলের পরিচিত সভা অনুষ্ঠিত নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, পিকআপ উদ্ধার পাবনায় তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন

বগুড়া মাটিডালীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ১ যুবক নিহত!

Reading Time: < 1 minute

এম,এম,হাসান সরকার নিজস্ব প্রতিবেদকঃ

বগুড়ায় সফিউল ইসলাম পিপলু (৩৫) নামে ১ যুবককে খুন করেছে দুর্বৃত্তরা। গত (১৩ এপ্রিল) মঙ্গলবার রাত ১১:৪৫ ঘটিকার সময় শহরের মাটিডালী এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত পিপলু মাটিডালী উত্তরপাড়ার মৃত আইনুল কাজীর ছেলে। পিপলু রাজাবাজারে দোকানে কাজ করতো।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ এবং সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা।

সদর থানার ওসি সেলিম রেজা জানান, নিহতের চোখ গালে এবং বুকের বাম পাশে ছুরিকাঘাত করা হয়েছে। তবে আঘাতের ধরণ দেখে মনে হচ্ছে, পূর্ব পরিকল্পিতভাবে কে বা কাহারা এই হত্যাকান্ড ঘটিয়েছে। তিনি আরও জানান, পুলিশের একাধিক টিম ইতোমধ্যে হত্যাকারীকে গ্রেফতারের জন্য কাজ শুরু করেছে ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com