শুক্রবার, ২২ মে ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

News Headline :
র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে ফের যৌন নিপীড়নে আরও একটি মামলা দায়ের নকলের দায়ে কিশোরগঞ্জে এসএসসি কেন্দ্রে অভিযান: তিন শিক্ষকসহ বহিষ্কার ৪ আটক ২ ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা মধুপুরে- আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম বদলগাছীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন

বাঁধ নির্মাণ কাজ পরিদর্শনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম

Reading Time: < 1 minute

আবুল হাশেম, বাঘা, রাজশাহী :
রাজশাহীর বাঘায় মীরগঞ্জ থেকে আবু তাহেরের ঘাট গোকুলপুর হাজরা পাড়া পর্যন্ত পদ্মা নদীর বাঁধ নির্মাণ কাজ পরিদর্শন করছেন মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ শাহরিয়ার আলম। রাজশাহীর বাঘায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, খুব শীঘ্রই চারঘাট-বাঘার নদী এলাকায় বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ শুরু হবে।রবিবার(১৮জুলাই)দুপুরে চারঘাট-বাঘা উপজেলার নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনকালে বাঘার মীরগঞ্জ নদীর তীরে তিনি এ কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ শাহরিয়ার আলম বলেন, আমাদের দেশে প্রতি বছর কম-বেশী বন্যা হয়। এই বন্যার সময় নদী তীরবর্তী এলাকায় ভাঙ্গন দেখা দেয়। এতে করে আতঙ্কে রাত কাটান নদী এলাকার মানুষ। এ কারণে আমি চারঘাট উপজেলার ইউসুফপুর থেকে বাঘার গোকুলপুর পর্যন্ত ১২ কিলোমিটার ঝুঁকিপূর্ণ এলাকায় বাঁদ নির্মাণ প্রকল্প বাস্তবায়নের দাবি রেখে ছিলাম বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর কাছে। সেই আলোকে গত বছর সেপ্টেম্বর মাসে বর্তমান সরকারের পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকসহ কয়েকজন বিভাগীয় প্রকৌশলী সরেজমিন নদী এলাকা পরিদর্শন করে ৭ শত ২২ কোটি টাকা ব্যায়ে এই প্রকল্পটি অনুমোদন দেন। যা খুব শীঘ্রই বাস্তবায়ন হবে। তিনি আরও বলেন, আমার পরিকল্পনা রয়েছে এই বাঁধ এলাকায় চারটি টি-বাঁধ নির্মাণসহ একাধিক বসার স্থান নির্মাণ এর মাধ্যমে নান্দনিক (স্পট) কেন্দ্র তৈরীর। এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম (শফিক), চারঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফকরুল ইসলাম, বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা, চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরা, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল,বাঘা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম ও চারঘাট থানার ওসি জাহাঙ্গীর আলম, পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজ ও মনিগ্রাম ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com