বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে বোরহানউদ্দিনে যুব রেড ক্রিসেন্টের ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বুলবুল কলেজ শাখা ছাত্র দলের কর্মসূচি পাবনাকে সংযুক্ত করে ওয়াই টাইপ ব্রিজ হতে যাচ্ছে- শিমুল বিশ্বাস

বিএনপি’র কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি নাদিম মোস্তফা গ্রেপ্তার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাবেক এমপি নাদিম মোস্তফাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুর ১২টার দিকে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। জেলা বিএনপির সাবেক সভাপতি নাদিম মোস্তফার ব্যক্তিগত সহকারি মোস্তাফিজুর রহমান সুমন বলেন, ডিবি পুলিশ পরিচয়ে নাদিম মোস্তফাকে বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছে। এ সময় তারা বলেছেন, তাকে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। সেই মামলার প্রেক্ষিতে তাকে নিয়ে যাওয়া। রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, দুপুরে নগরীর বোয়ালিয়া থানার পাঠানপাড়া নিজ বাড়ি থেকে গোয়েন্দা পুলিশের একটি দল নাদিম মোস্তফাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ৮/১০টি মামলা রয়েছে।তিনি বলেন, ১৫ সালে পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের সময় আব্দুল মজিদ নামে এক পথচারি নিহত হন। ওই ঘটনায় পুঠিয়া থানায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তারী পরোয়ানার আসামী ছিলেন নাদিম মোস্তফা। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামী ৩ ডিসেম্বর রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। এ উপলক্ষে বিএনপির প্রস্তুতি চলছে। তবে বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচীতে রাজশাহীর রাজনীতিতে উত্তেজনা বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com