শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে বোরহানউদ্দিনে যুব রেড ক্রিসেন্টের ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বুলবুল কলেজ শাখা ছাত্র দলের কর্মসূচি পাবনাকে সংযুক্ত করে ওয়াই টাইপ ব্রিজ হতে যাচ্ছে- শিমুল বিশ্বাস

ভাঙ্গুড়ায় মাইকিং করে জনসমাগম করার অভিযোগ !

Reading Time: 2 minutes

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি

সরকারি নির্দেশনা অমান্য করে পাবনার ভাঙ্গুড়ায় মাইকিং করে এবং বাড়ি বাড়ি গ্রামপুলিশ পাঠিয়ে জনসমাগম করার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান শ্রী অশোক কুমার ঘোষ প্রনোর বিরুদ্ধে। তিনি উপজেলার দিলপাশার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অত্র ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। বুধবার (০৭এপ্রিল) বেলা ১১টার দিকে ওই ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে কয়েক শতাধিক মানুষের সমাগম ঘটে। এলাকাবাসীর অভিযোগ,এলাকা থেকে সরকারি চাল উদ্ধারের ঘটনায় চেয়ারম্যান নিজেকে বাচাতে মাইকিং করে সুফলভোগী কার্ডধারীদের ডেকে এনে জনসমাগম করেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পরিষদ চত্বরে নয়টি ওয়ার্ডের তিনশত ২৬জন কার্ডধারী সুফলভোগীসহ প্রায় পাঁচশত নারী-পুরুষ সেখানে সমবেত হয়েছে। সেখানে ছিল না কোন সামাজিক দূরত্ব। আবার অনেকের মুখে মাস্কও ছিল না।
হাট উধুনিয়া,বেতুয়ান,পাটুল ও কাজীটোল গ্রাম থেকে আসা কার্ডধারী সুফলভোগীরা বলেন,গতকাল সন্ধ্যায় চেয়ারম্যান আমাদের বাড়িতে চৌকিদার পাঠিয়ে সবাইকে কার্ড সঙ্গে করে সকাল ৯টার মধ্যে পরিষদে আসতে বলেছে, তাই এসেছি।
মাইকিং করে মানুষের সমাগম করার ব্যাপারে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান শ্রী অশোক কুমার ঘোষ প্রনো বলেন,আজ তদন্ত কমিটির আসার কথা তাই কার্ডধারীদের স্বাস্থ্য বিধি মেনে পরিষদে আসতে বলেছি।
তদন্ত কমিটির আহবায়ক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কাওছার হাবীব বলেন,তদন্তের বিষয়ে সেখানে যাওয়া হয়েছিল। কিš‘ সেখানে পৌঁছেই অনেক লোকের সমাগম দেখতে পেয়ে সবাইকে বাড়ি পাঠিয়ে দিয়েছি।
এ ব্যাপারে ভাঙ্গুড়া থানার ওসি মুহম্মদ আনোয়ার হোসেন বলেন,কেউ আমাকে বিষয়টি জানায়নি। তবে খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ আশরাফুজ্জামান বলেন,সরকারের নির্দেশনা অমান্য করে কেউ যদি জনসমাগম করে থাকে তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৫মার্চ) বৃহস্পতিবার বিকালে দিলপাশার ইউনিয়ন পরিষদের কার্ডধারীদের কাছ থেকে একই ইউনিয়নের মাগুড়া গ্রামের রফিজ মন্ডলের ছেলে খোকন ও হাটউধুনিয়া গ্রামের মৃত আজাহার আলীর ছেলে বাবুল আক্তার খাদ্যবান্ধব কর্মসূচির ৮৫ বস্তা সরকারি চাল ক্রয় করেন। পরে বস্তা পরিবর্তন করে একটি ট্রলিতে লোড দিয়ে হাটঊধুনিয়া বাজারে নিয়ে যাওয়ার পথে লোকজন বাধা দেন। উপায় না দেখে ট্রলির চালক চালের বস্তাগুলো শ্মশান ঘাটের নিকট রাস্তার উপর ফেলে রেখে সটকে পড়েন। খবর পেয়ে সন্ধ্যায় দিলপাশার গ্রামের শ্মশান ঘাট এলাকা থেকে পুলিশ চালগুলো উদ্ধার করে। পরে উপজেলা প্রশাসন ৫ সদস্য করে একটি তদন্ত কমিটি গঠন করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com