শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে বোরহানউদ্দিনে যুব রেড ক্রিসেন্টের ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বুলবুল কলেজ শাখা ছাত্র দলের কর্মসূচি পাবনাকে সংযুক্ত করে ওয়াই টাইপ ব্রিজ হতে যাচ্ছে- শিমুল বিশ্বাস

ভারত ফেরত ১৪৫ যাত্রী কোয়ারেন্টাইনে

Reading Time: < 1 minute

শেখ ইমন, ঝিনাইদহ:
ঝিনাইদহে ভারত ফেরতদের জন্য কোয়ারেন্টাইন সেন্টার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মে) পর্যন্ত ১৪৫ বাংলাদেশিকে এসব জায়গায় বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া যশোর সাতক্ষীরা, খুলনা ও নড়াইল জেলাও রয়েছে কোয়ারেন্টাইন সেন্টার। শনিবার (১ মে) দুপুর থেকে যশোরে স্থান সংকুলান না হওয়ায় পুলিশি পাহারায় তাদের বেনাপোল থেকে ঝিনাইদহে আনা হয়। এখানে যাদের রাখা হয়েছে তাদের বাড়ি চট্টগ্রাম, নোয়াখালী, খুলনা, ফরিদপুর, রংপুর, বগুড়া ও রাজশাহী জেলায় ঝিনাইদহ জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, করোনার নতুন ভ্যারিয়েন্ট রোধে দুই সপ্তাহের জন্য ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে সরকার। এতে ভারতে আটকা পড়ে বাংলাদেশি কিছু যাত্রী। তারা বিশেষ অনুমতি নিয়ে দেশে ফিরছেন। ভারতফেরত এসব যাত্রীকে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। তিনি আরও বলেন, ভারত থেকে এখন পর্যন্ত ঝিনাইদহে ১৪৫ যাত্রী এসেছে। তাদেরকে ঝিনাইদহ পিটিআই এর হোস্টেল ও এইড ফাউন্ডেশনের রেস্ট হাউজে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com