মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

News Headline :
কুষ্টিয়া জেলা যুবদলের কমিটি ঘোষণায় অভিনন্দন মিছিল রাজশাহী পুলিশ কমিশনার পেলেন পিপিএম-সেবা পাবনা জেলা কারাগারে কয়েদির মৃত্যু রাজশাহীতে নারীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ২ পাবনায় জামায়াত কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যার অভিযোগ সাতক্ষীরা-৪ আসনের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের আলোচিত দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজশাহীর চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি দেশে হওয়ায় বিনিয়োগ বাড়ছে -ড. এনামুল হক চৌধুরী পাবনা এসআরবি অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী গ্রেফতার

ভোট প্রচারে ‘ভ্যানিশ’ মুখ্যমন্ত্রীর প্রথম সারির সেনাপতিরা

Reading Time: < 1 minute

ভোট প্রচারে ‘ভ্যানিশ’ মুখ্যমন্ত্রীর প্রথম সারির সেনাপতিরা

নিজস্ব সংবাদদাতা

যুদ্ধের দিন ঘনিয়ে আসছে। প্রথম দফার ভোটের পর দিন থেকেই নন্দীগ্রামের রণাঙ্গণে হাজির হতে চলেছেন প্রার্থী। কিন্তু তার দিন কয়েক আগেও প্রচারে দেখা যাচ্ছে না সেই প্রার্থীর ‘সেনাপতি’দের। জমি আন্দোলন পর্বের মামলা পুনর্বহাল হওয়ার পরেই নন্দীগ্রামের ছবিটা এমন বলে জানাচ্ছেন স্থানীয়েরা।

নন্দীগ্রামে ভোট ১ এপ্রিল। এবারের বিধানসভা ভোটের দুই হেভিওয়েট প্রার্থী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ওই কেন্দ্রে একে অন্যের বিরুদ্ধে লড়াই করছেন। ভোট প্রচারে আগামী রবিবারই নন্দীগ্রামে গিয়ে তিনদিন থাকার কথা মমতার। সেই মতো ওই কেন্দ্রে এই সময় তাঁর মুখ্য নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান এবং স্থানীয় দাপুটে নেতা আবু তাহেরদের তরফে তৎপরতা জোরকদমে দেখা যাওয়ার কথা।

কিন্তু নন্দীগ্রামের বাস্তব ছবিটা অন্য। স্থানীয় বাসিন্দা তথা বিরোধীদের দাবি, গত কয়েক দিনে ওই তৃণমূল নেতাদের তাঁদের দলীয় কর্মসূচিকে দেখা যাচ্ছে না। সোমবার নন্দীগ্রামে মমতার সমর্থনে প্রচার করতে গিয়েছিলেন তৃণমূলের তারকা সাংসদ শতাব্দী রায়। সেখানে ছিলেন না মমতার নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আবু তাহের বা ব্লক তৃণমূল সভাপতি কেউই।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com