বুধবার, ১৩ মে ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

News Headline :
র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে ফের যৌন নিপীড়নে আরও একটি মামলা দায়ের নকলের দায়ে কিশোরগঞ্জে এসএসসি কেন্দ্রে অভিযান: তিন শিক্ষকসহ বহিষ্কার ৪ আটক ২ ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা মধুপুরে- আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম বদলগাছীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন

মহম্মদপুরে গৃহবধূ ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

Reading Time: < 1 minute

কামরুল হাসান, মহম্মদপুর মাগুরা :
মাগুরার মহম্মদপুরের ভয়ভীতি দেখিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই নারীর দায়ের করা মামলায় বাবর আলী বাবু (৫০) নামের এক ব্যক্তি গ্রেপ্তার করেছে পুলিশ। বাবর আলী বাবু মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মৃত সিদ্দিক মোল্যার ছেলে। মামলার এজাহার থেকে জানা যায়, গত শুক্রবার ওই নারী ঘরে একা ঘুমিয়ে ছিলেন। রাত ১২ টার দিকে প্রতিবেশী বাবু ও তাঁর এক সহযোগি ঘরের জানালার গ্রীল কেটে ভেতরে প্রবেশ করে ভয়ভীতি দেখিয়ে তাঁকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে বাবুকে আটক করে পুলিশে খবর দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করে পরে চিকিৎসার জন্য মাগুরা সদরের ২৫০ শয্যা হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠায়। আজ রবিবার সকালে এ ঘটনায় ওই নারী বাদী হয়ে মহম্মদপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করলে দুপুরে অভিযুক্ত বাবুকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের পর তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com