রবিবার, ২৬ Jul ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

News Headline :
বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, নেপথ্যের গডফাদারদের খুঁজছে ডিএনসি পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন তিন সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫ মাদকসেবী আটক

মানা হচ্ছে না সামাজিক দূরত্ব: নিয়ম ভাঙার হিড়িক কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে

Reading Time: < 1 minute

মোঃ জহুরুল ইসলাম কুষ্টিয়া :
করোনাভাইরাস যুদ্ধে ঘরে থাকার নির্দেশনা মানছেন না অনেকেই। যথাযথভাবে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। এদিকে বিনা কারণে বাইরে বের হওয়া বন্ধ করতে ও সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করতে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কুষ্টিয়া। কিন্তু কে মানে কার কথা।
সরেজমিনে গিয়ে দেখা মেলে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে চলে নানান এলাকার উঠতি বয়সের ছেলেদের আড্ডা। এতে বড়ো ধরনের আশঙ্কা থেকে গেছে করোনা থেকে রেহাই পাওয়া যাবে না মাঠে আশা মানুষদের। কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্র সরকারি কলেজের মাঠের বিপরীতে পুকুর এবং মাঠের সামনে বেশ জটলা। ছয়-সাতজন যুবক একসঙ্গে দাঁড়িয়ে জমিয়ে আড্ডা দিচ্ছিলেন এবং অনেকে মাক্স বিহীন চলাফেরা করছে নিরাপদ দূরত্ব বজায় রেখে বজায়। একই দৃশ্য নজরে আসে কুষ্টিয়া চাঁদা গারা ঈদগা মাঠের সামনে। তাদের সবারই আলোচনার বিষয় কবে শেষ হবে ‘লকডাউন’? কবে স্বাধীনভাবে ঘুরতে পারবেন তা নিয়ে। প্রায় সব অলিগলিতে চার-পাঁচজন জড়ো হয়ে আড্ডা দেওয়ার বিষয়টি এখন যেন নিয়মে পরিণত হয়েছে। অথচ দুপুরের পর দোকানপাট, বিনা কারণে ঘর থেকে বের হওয়ার ক্ষেত্রে রয়েছে সরকারি নিষেধাজ্ঞা হলে মানতে চাচ্ছে না অনেকে। করোনা নিয়ে সারাদেশে আতঙ্ক আর উদ্বেগ থাকলেও তার লেশ মাত্র নেই শহরে কাটাইখানা মোড়ে মহল্লার চায়ের দোকানের আড্ডায়। যুবক থেকে বৃদ্ধ সবাই যোগ দিচ্ছেন আড্ডায়। শহরের প্রধান সড়ক রাস্তাঘাট জনশূন্য থাকলেও মহল্লায় তেমনটা নয়। পুলিশের টহল গাড়ি দেখলে সবাই আড়ালে চলে যায়। কিছুক্ষণ পর যা তাই। তবে প্রশাসন বলছে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে ঘরমুখী মানুষ করার জন্য। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশে চলছে ‘কঠোর লকডাউনের’। ‘লকডাউনের’ কারণে সকাল থেকে দুপুর পর্যন্ত রাস্তাঘাট ও অলিগলিগুলো ফাঁকা থাকলেও বিকেল ৫টার পর সরকারি কলেজ অলিগলির দৃশ্যপট অনেকখানিই বদলে যায়। এদিকে এলাকার মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com